হাওড়া, ২৮ আগস্ট:- কয়েকদিন আগেই গত ১০ আগস্ট মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে। ওইদিন সকালে অফিস টাইমে টোলপ্লাজা পেরিয়ে বিদ্যাসাগর সেতুর উপর কাজিপাড়ার কাছে দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন তাঁর এক সঙ্গী। বাসের রেষারেষির কারণেই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। টোলপ্লাজার কাছে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। হাওড়ার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার জন্যে একদম বামদিকের ৯ নম্বর চ্যানেলটি লোকাল বাসের জন্যে এবার থেকে নির্ধারিত করা হলো। দূরপাল্লার বাসগুলি অন্য চ্যানেল দিয়ে গেলেও লোকাল রুটের বাসগুলিকে বামদিক ধরে এগিয়ে এসে শার্প বেন্ড ধরে পৌঁছতে হবে টোলপ্লাজার ৯ নম্বর চ্যানেলে। এরফলে যাত্রী ওঠানামার সময়েও দুর্ঘটনার কোনও সম্ভবনা থাকবে না। শনিবার কলকাতা পুলিশ ট্রাফিক, হাওড়া সিটি পুলিশ ট্রাফিক এবং বাসমালিক সংগঠনগুলি এক বৈঠকে বসে ওই সিদ্ধান্ত নেন।
Related Articles
দেশি লিট্টির স্বাদ শুভেন্দুর সাথ হাওড়ায়।
হাওড়া, ১১ জানুয়ারি:- বৃহস্পতিবার “দেশি লিট্টির স্বাদ, শুভেন্দু অধিকারীর সাথ” শীর্ষক এক অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার গোলমোহর ময়দান সংলগ্ন গোলমোহর রেলওয়ে ইনস্টিটিউটে। পুণ্য মকর সংক্রান্তির প্রাক লগ্নে এদিন লিট্টি-চোখা-দেশি ঘিয়ের মেলবন্ধনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাওড়া কমল সঙ্ঘ এর সম্পাদক বিজেপির রাজ্য নেতা উমেশ রাই। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]
হাওড়ায় বর্ধমানের ছায়া। চোলাই বিষ মদ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যু। অসুস্থ অনেকে।
হওড়া, ২০ জুলাই:- হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়ি এলাকায় গজানন্দ বস্তিতে বিষ চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সরকারিভাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭ জন। অসুস্থ হয়ে অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। মদ খেয়ে অসুস্থদের ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে এবং কয়েকজনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে […]
সিএবিতে করোনা পরীক্ষা , করোনা আক্রান্ত শ্রেয়াণ ও মুকেশ
স্পোর্টস ডেস্ক, ৩০ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের অনুমতি মিলতেই বাংলার ক্রিকেটারদের প্রশিক্ষণ শুরু করার ব্যাপারে তৎপর সিএবি। আর তাই অনুশীলন শুরুর আগে বুধবার সিএবিতে ক্রিকেটার ও কর্মকর্তাদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন সকাল সাড়ে ১১টা থেকে সিএবিতে শুরু হয় করোনা পরীক্ষা শিবির। চলে দুপুর ৩টে পর্যন্ত। এদিন মোট ৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। তার […]








