মালদা,১৩ ফেব্রুয়ারি:- জমির ভেতর থেকে এক শিশুকন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী সাহা পাড়া এলাকায়। প্রতিদিনের মতো আজ সকালে স্থানীয় কৃষকরা জমিতে যখন জান। সেই সময় জমির ভেতর থেকে এক শিশু কন্যার কান্নার আওয়াজ শুনতে পান। এবং সেখানে গিয়ে দেখেন এক শিশু কন্যা কান্না করছে। তার শরীরে পোশাক বলতে কিছুই ছিল না। স্থানীয় লোকজন ছুটে আছে তারপর হবিবপুর থানার পুলিশ কে খবর দেওয়া হয়।হবিবপুর থানা পুলিশ এসে ওই শিশুকন্যা থেকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডি আর এন আই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুকন্যাটি কে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুকন্যাটি মালদা মেডিকেল কলেজের মাতৃমা ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে ওই শিশুকন্যাটি কিভাবে জমির ভেতরে আসলো। তার তদন্ত শুরু করেছে হরিপুর থানার পুলিশ।
Related Articles
পঞ্চায়েত পরিচালনায় আরও পেশাদারিত্ব আনতে মেন্টর নিয়োগ করছে রাজ্য সরকার।
কলকাতা,১৩ ফেব্রুয়ারি:- পঞ্চায়েত পরিচালনায় আরও পেশাদারিত্ব আনতে মেন্টর নিয়োগ করছে রাজ্য সরকার। গ্রামোন্নয়নের কাজে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি, আয়-ব্যয়ের হিসেব রাখা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, টেন্ডারে অনিয়ম ঠেকানো এবং বাজেট তৈরিতে পঞ্চায়েতকে সাহায্য করবেন মেন্টররা। পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং কর্মীদের প্রশিক্ষণও দেবেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে ঘুরে এ কাজ করবেন তাঁরা। মেন্টরদের কাজে নজর রাখতে জিপিএস প্রযুক্তি কাজে […]
আইপিএল এ চিনা স্পনসর নিয়ে কী জানাল বোর্ড ?
স্পোর্টস ডেস্ক, ২ জুলাই:- লাদাখে ভারত-চিন সীমান্তে বাড়তে থাকা অস্থিরতার কারণেই IPL এ চিনা স্পনসর নিয়ে সমালোচনা হয় ৷ সোমবারই ভারত সরকার 59টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে ৷ তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় টিকটিক অ্যাপও আছে ৷ আছে UC ব্রাওজারও ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চিনা স্পনসরশিপ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত দেশ ও বোর্ডের কথা ভেবেই নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । […]
স্ট্যাম্প ডিউটির ২% ছাড়ের মেয়াদ তিনমাস বাড়ানোর পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ২৮ অক্টোবর:- ব্যাপক সাড়া মেলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়াতে চলেছে রাজ্য সরকার। এর আগেই জুলাই মাসে রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটিতে ২% ছাড়ের ঘোষণা করেছিল রাজ্য সরকার। শুরুতে সেই ছাড়ের শেষ তারিখ ৩০ অক্টোবর ঘোষণা করলেও তা আরও ৯০ দিন বাড়ানো হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। […]







