হুগলী, ২৮ আগস্ট:- ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে দলীয় পতাকা ও ছাত্র পরিষদের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় শ্রী সুবীর ঘোষ (ভাই দা), বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় প্রবীর পাল, শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় অপরূপ মাজি।
Related Articles
তৃণমূলের রাজ্য কমিটির সহ সভানেত্রী করা হলো শতাব্দী রায়কে।
কলকাতা , ১৭ জানুয়ারি:- তৃণমূলের রাজ্য কমিটির সহ সভানেত্রী করা হয়েছে শতাব্দী রায়কে। শতাব্দী ছাড়াও মালদহের মোয়াজ্জেম হোসেন ও দক্ষিণ দিনাজপুরের শংকর চক্রবর্তীকেও দলের রাজ্য সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই তাদের রাজ্য ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে তৃণমূল। শুক্রবার নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ। শতাব্দীর […]
বড় দলে মতানৈক্য থাকতেই পারে, দল হাওড়ায় মন্তব্য অরূপ রায়ের।
হাওড়া, ৭ মে:- তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ঘিরে কখনো উত্তেজনা, কখনো বচসা, আবার কোথাও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। রবিবার এই নিয়ে সাংবাদিকেরা মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন, আমাদের বড়ো দল। লক্ষ লক্ষ কর্মী। একটু মতানৈক্য থাকতেই পারে। দল এগিয়ে যাবে। সাংবাদিকেরা এদিন […]
পার্ক সার্কাসে ধর্না মঞ্চে চিদম্বরম।
প্রদীপ সাঁতরা,১৮ জানুয়ারি:- নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত ৭ জানুয়ারি থেকে পার্ক সার্কাসে ধরনায় বসেছেন মহিলারা। শুক্রবার রাতে যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রোহন মিত্রের সঙ্গে সেখানে উপস্থিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এর আগে নাগরিকত্ব আইন ও এনপিআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি আক্রমণ শানিয়েছেন। এদিন পার্ক সার্কাসের ধর্না মঞ্চে তাঁর উপস্থিত […]









