হাওড়া, ২৫ আগস্ট:- মা বকায় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হাওড়ার জগদীশপুর তাঁতিপাড়া এলাকায়। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। এদিন মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় জগদীশপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম সুদীপ্ত দাস ( ১৪ )। মা ছোট ভাইকে ধরতে বলায় সে মায়ের কথা শোনেনি। এতেই মা তাকে বকাবকি করেন। এরপর দুপুর ১২টা থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘরের পিছনে জলের পাইপে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। এরপর হাওড়া জেলা হাসপাতালে তাকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related Articles
কাবুলিওয়ালাকে আটকে টাকাপয়সা ছিনতাইয়ের অভিযোগে ধৃত দুই যুবকের তিনদিন পুলিশ হেফাজত।
হাওড়া, ১১ মার্চ:- বন্ধুকে ধার দেওয়া দশ লক্ষ টাকা আদায় করতে সেই বন্ধুরই ঘনিষ্ঠ এক ব্যক্তিকে বাড়ি থেকে ‘কিডন্যাপ’ করেছিল দুই যুবক। এরপর হাওড়া ব্যাঁটরা থানা এলাকার কবরস্থানের কাছে একটি বাড়িতে মহঃ খান নামের ওই ব্যক্তিকে আটকে রেখে তাকে মারধর করে তার কাছ থেকে নগদ প্রায় ৪০ হাজার টাকা, মোবাইল ফোন এবং হাতঘড়ি ছিনিয়ে নিয়েছিল […]
ঘাঁটালের বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম।
< strong> পূর্ব-মেদিনীপুর , ৫ আগস্ট:- রাজ্যের বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগ জনক। হাওড়া, হুগলি, মেদনীপুর সহ বিভিন্ন জেলায় বন্যার জল ক্রমশ বাড়ছে। বন্যা কবলিত এই সব এলাকায় দুর্গত মানুষদের শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে সন্নাসী ও স্বেচ্ছাসেবকদের দল ঘাঁটাল পৌছে গিয়ে সেখানে জল বন্দি […]
ট্যাক্সিতে হারানো ব্যাগ উদ্ধার করে দিলেন হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের কর্মীরা।
হাওড়া, ২০ আগস্ট:- হুগলির রিষড়ার বাসিন্দা এক ব্যক্তির ট্যাক্সিতে হারানো দরকারি ব্যাগ উদ্ধার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের কর্মীরা। উত্তর কলকাতার শোভাবাজারের এক নার্সিংহোমে আইসিইউতে ভর্তি থাকা অসুস্থ বাবাকে দেখে ট্যাক্সিতে যখন ফিরছেলেন হাওড়া স্টেশনে নামার পর সেই ট্যাক্সিতেই খোয়া গিয়েছিল মূল্যবান সমস্ত নথি থাকা একটি ব্যাগ। এরপর তদন্তে নেমে […]








