সুদীপ দাস, ২৫ আগস্ট:- শোলা শিল্প বাঁচাতে উদ্যোগী হোক সরকার দাবী শিল্পীদের। একটা সময়ে যেই শিল্পের দৌলতে বাঙালীরা পদবীর পরিচয় পায়, সেই শিল্পই বর্তমানে ধুঁকতে শুরু করেছে। মালাকার পদবী পাওয়া সেইসমস্ত বংশের দেখা মিললেও পেট বাঁচাতে তাঁরা অন্য পেশাকে বেঁচে নিয়েছেন। আর এখনও যারা শোলা শিল্পের শিখা কোনওমতে জ্জ্বালিয়ে রেখেছেন তাঁদের বক্তব্য সরকার হস্তক্ষেপ না করলে অচিরেই হারিয়ে যাবে এই শিল্প। হুগলীর সিঙ্গুরের ঘনশ্যামপুরে মালাকার সম্প্রদায়ের বাস। ফুল বা শোলার মালা তৈরী করতেন যারা তাঁরাই এই মালাকার গোষ্ঠী। একটা সময়ে ওই এলাকায় থাকা মালাকাররা শোলা শিল্পের সাথে যুক্ত ছিলো। কিন্তু বাজারের মন্দায় এখন শোলা শিল্পকে আঁকড়ে বেঁচে রয়েছে শুধুমাত্র একটি পরিবার। সেই পরিবারের বাসিন্দা রথীন মালাকার। বিগত চার পুরুষ ধরে তিনি এই কাজ করে চলেছেন। কিন্তু বর্তমানে নানা কারনে শোলা শিল্পের অবস্থা খারাপ।
Related Articles
অমিত শাহের টাকে চুল গজানো সম্ভব , কিন্তু বাংলা থেকে একজনকেও হটানো অসম্ভব – রিষড়ায় কল্যাণ বন্দোপাধ্যায়।
অর্ণব বিশ্বাস,৪ জানুয়ারি:- এন,আর, সি নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জীর। কল্যানের কথায় অমিতের টাকে চুল গজাতে পারে, কিন্তু বাংলা থেকে একজন মানুষকেও হঠানো সম্ভব হবে না। পাশাপাশি তৃণমূলের এই সাংসদ অমিত শাহকে আরও কয়েকধাপ এগিয়ে বলেন তুমি কতটা মায়ের দুধ খেয়েছো, বাংলা থেকে একজনকে হঠিয়ে দেখাও। কল্যান বলেন অমিত শাহ […]
শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আজ কলকাতা লাগোয়া শহরতলীতে মিশ্র প্রভাব পড়েছে।
কলকাতা , ২৬ নভেম্বর:- বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আজ কলকাতা লাগোয়া শহরতলীতে মিশ্র প্রভাব পড়েছে। সকাল থেকেই ধর্মঘট সমর্থকের দফায় দফায় রেল ও পথ অবরোধকে কেন্দ্র করে বেশ কয়েক জায়গায় উত্তেজনা ছড়ায়। অবরোধের কারণে শিয়ালদহের বিভিন্ন শাখায় রেল চলাচল ব্যহত হচ্ছেl শ্যামনগর ,চুঁচুড়া ,মধ্যগ্রাম ,ইছাপুরের মতো বিভিন্ন জায়গায় রেল ও পথ অবরোধের খবর পাওয়া […]
চন্দনযাত্রা উৎসব উপলক্ষে সকাল থেকেই মাহেশের জগন্নাথ মন্দির ছিল উৎসবমুখর।
হুগলি, ২১ এপ্রিল:- সোমবার সকাল থেকেই ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দির ছিল উৎসবমুখর। সোমবার ছিল অক্ষয় তৃতীয়া। এদিনেই জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ভোর থেকে ভক্তরা মন্দিরে এসে প্রভু জগন্নাথ দেবের জন্য চন্দন বাটেন। সকাল সাড়ে দশটায় মহেন্দ্রক্ষণে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাথায় চন্দন লেপন করে, চন্দন যাত্রা সূচনা হয়। এই সময় মন্দিরের […]







