আরামবাগ, ২০ আগস্ট:- তৃনমুল কংগ্রেসের আরামবাগ জেলার দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথম কর্মীসভা করলেন তৃনমুলের আরামবাগ জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়।আরামবাগের রবীন্দ্র ভবনে এই কর্মী সভা হয়।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রদ্বীপ সিংহ রায়,যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, তৃনমুল নেতা জগন্নাথ দাস, শিশির সরকার, গুনোধর খাঁড়াসহ অন্যান্য তৃনমুল নেতৃত্ব। তৃনমুল সুত্রে জানা গিয়েছে, এদিন মুলত তৃনমুলের আরামবাগ জেলার তৃনমুল কর্মীদের নিয়ে আলোচনা হয়।আগামীদিনে আরামবাগে তৃনমুল কিভাবে চলবে সেই বিষয়ে আলোচনা হয়। এই বিষয়ে সভামঞ্চ থেকে আরামবাগ তৃনমুল জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় তৃনমুল কর্মীদের একসাথে চলার বার্তা দেন।
Related Articles
সংকটময় পরিস্থিতিতে বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছেন রাজ্য সরকার – লকেট চট্টোপাধ্যায়।
হুগলি,২৬ এপ্রিল:- রাজ্য কেন্দ্র সংঘাত যেন মিটছেই না, বিশ্ব ব্যাপী মারন রোগ নিয়ে যখন সবাই তটস্থ তখন ও নোংরা কাদা ছোড়াছুড়ি তে ব্যস্ত এই দেশের রাজনৈতিক দুই দল। এদিন সকালে হুগলী জেলা বিজেপি কার্যালয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের রেশন দুর্নীতি সহ করোনা মোকাবিলায় সঠিক তথ্য গোপন, বেহাল স্বাস্থ্য পরিসেবা সহ একাধিক অভিযোগ […]
বাজার দরে আগুন , এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টিম হাওড়ার বাজারে।
হাওড়া, ২৩ এপ্রিল:- বাজারদরে আগুন। ক্রমাগত বেড়ে চলেছে কাঁচা আনাজ, মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম। নাজেহাল আমজনতা। এবার জিনিসের মূল্যবৃদ্ধির কারণ খুঁজতে হাওড়ার বাজারে অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শনিবার সকালে দপ্তরের চার সদস্যের একটি দল ডিএসপি সঙ্গীতা সরকার রায়চৌধুরীর নেতৃত্বে হাওড়ার কালিবাবুর বাজারে হানা দেন। কথা বলেন ক্রেতা ও বিক্রেতাদের সাথে। হোলসেল […]
অজানা রোগের আক্রান্তে মরছে কুকুর, আতঙ্কিত শ্রীরামপুরবাসী।
হুগলি, ২৯ জুন:- বেশ কয়েক মাস ধরে গোটা শ্রীরামপুর জুরে কোনো একটি অজানা রোগে মারা গেছে বেশ কয়েকশো পথের কুকুর, আর এর জেরেই রিতীমতো আতঙ্ক ছরিয়েছে সাধারন মানুষের মধ্যে। এলাকাবাসীদের বক্তব্য কুকুরগুলির প্রথমে কোমরের জায়গা থেকে অবস হতে শুরু করে, এরপরে গোটা শরীর নিয়ে আর উঠতে পারে না। মুখ থেকে ক্রমশ লালা বের হতে হতে […]









