হুগলি,১২ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের নিরিখে দিল্লীর বিধানসভায় বিজেপির ফল ভালো হয়নি।বুধবার জাঙ্গিপাড়ায় রহিমপুর থেকে জাঙ্গিপাড়া বাজার পর্যন্ত চার কিমি মিছিলের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। সেই সঙ্গে মুকুলের সাফাই দিল্লীর নির্বাচনে ভোটের ফলাফলে নিশ্চই আপ জিতেছে।কিন্তু তারসঙ্গে গণতন্ত্রের জয় হয়েছে।এই বিধানসভা নির্বাচন করতে গিয়ে একটাও এফ আই আর হয়নি।এই বিধানসভা নির্বাচনে দিল্লীতে ইভিএমের জিত হল।সেই সঙ্গে বিজেপি নেতার দাবি ২০১৫ সালের ভোটের ফলাফল বিশ্লেষন করলে দেখা যাবে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল এবারে দিল্লীর বিধানসভা ভোটে সেই ভোট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে মুকুল বলেন, দিল্লীর ধাক্কা সামলে বাংলার গ্রাম ও শহরে যেভাবে দলীয় কর্মী সমর্থকেরা দলের বিভিন্ন কর্মসূচিতে ভিড় করছেন তাতে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পক্ষে সুখকর হবে না।তবে রাজ্য নির্বাচনের কমিশনের আওতায় কোন ভোটেই নিরাপত্তা থাকেনা।তাই স্বাভাবিক ভাবেই আগামী পুরসভা ভোটে মানুষ যদি নিজেদের ভোটাধিকার ঠিক মতো প্রয়োগ করতে পারে তাহলে একাধিক পুরসভা ও পুরনিগম বিজেপি দখল করবে।
Related Articles
বিষ্ণুপুরে নতুন ফুটওভার ব্রিজ এবং নবনির্মিত ৩ নম্বর স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধনে সৌমিত্র খাঁ।
বিষ্ণুপুর, ২৭ জানুয়ারি:- মানুষের দীর্ঘদিনের দাবি মেনে শেষ পর্যন্ত বিষ্ণুপুর রেল স্টেশনে সহজভাবে পার হওয়ার জন্য নতুন ফুটওভার ব্রিজ এবং নবনির্মিত ৩ নম্বর স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হল। বুধবার ওই দুটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিআরএম নবীন কুমার সহ অন্যান্য আধিকারিকরা। পর্যটনকেন্দ্র বিষ্ণুপুরে আসার জন্য অধিকাংশ মানুষ […]
সালিশি সভায় হলো না মীমাংসা, দুই পক্ষের সংঘর্ষ হাওড়ায়।
হাওড়া, ২৩ জুন:- সালিশি সভায় হলো না মীমাংসা, দুই পক্ষের সংঘর্ষ হাওড়ার জগৎবল্লভপুরে। দুই পরিবারের মধ্যে জমি বিবাদ মেটাতে এলাকায় বসানো হয়েছিল সালিশি সভা। হাওড়ার জগৎবল্লভপুরের একব্বরপুরের একটি ক্লাব ওই সালিসি ডেকেছিল। সেখানেই সালিশির মাঝে শুরু হয় বচসা। ধারালো অস্ত্র দিয়ে হামলা চলে একে অপরের উপর। হামলায় আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। শনিবার রাতের […]
চুঁচুড়ায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়ায় চাঞ্চল্য! অস্বীকার বিজেপির।
হুগলি, ২১ এপ্রিল:- চুঁচুড়া মনসাতলা বিদ্যাসাগর পার্ক লাগোয়া এলাকায় হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফ্লেক্স পোস্টার মারা হয়েছিল। সেই ফ্লেক্স কেউ ছিঁড়ে দেয় বলে অভিযোগ। আজ সকালে জানতে পেরে দলীয় কর্মিদের নিয়ে ওই এলাকায় যান চুঁচুড়ার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগেও গত ১৬ […]










