হুগলি, ২০ আগস্ট:- গোপন সুত্রে খবর পেয়ে আজ ভোররাতে সিঙ্গুর থানার পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে রতনপুর এলাকা থেকে দুজন ডাকাত কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। ধৄতরা হল সাহিদ শেখ ও ইয়ান মোল্লা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায়। পুলিশ ধৄতদের কাছ থেকে ২ রাউন্ড গুলি, একটি পাইপগান ও টাটাসুমো গাড়ি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, টাটাসুমো গাড়ি করে ছয় জনের দুস্কৄতি দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সিঙ্গুর থানার টহলরত পুলিশ গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চারজন দুস্কৄতি পালিয়ে যায়। ধৄতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগ রয়েছে। ধৄতদের এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
Related Articles
আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ ১০ই ফেব্রুয়ারি।
কলকাতা, ২১ ডিসেম্বর:- আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ হবে ১০ ফেব্রুয়ারী। সংসদের শীতকালীন অধিবেশন এখনও শেষ হয়নি। তার আগেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ হবে ১০ ফেব্রুয়ারি। বাজেট অধিবেশন শুরু […]
ছয় দুষ্কৃতির যাবজ্জীবন সাজা ঘোষণা ব্যারাকপুর আদালতের।
উঃ২৪পরগনা, ১৭ ডিসেম্বর:- নৈহাটীতে একটি খুনের ঘটনায় ছয় দুষ্কৃতীর যাবজ্জীবন সাজা ঘোষনা করল ব্যারাকপুর আদালত। ২০১৯ সালে দূর্গা পুজোর একাদশীর দিন রাতে বাড়ির মধ্যে বছর ৪৮ এর অমরনাথ তেওয়ারীকে গুলি করে খুন করেছিল এলাকার ত্রাস শ্যামবিহারী যাদব ও তার সঙ্গীরা। অভিযোগ ছিল তোলা চেয়েছিল দুষ্কৃতীরা। না পেয়ে বাড়িতে এসে তান্ডব চালিয়ে খুন করে। সেই ঘটনার […]
সঙ্গীতশিল্পী ইমনের বাড়ির সরস্বতী পুজো।
হাওড়া , ১৬ ফেব্রুয়ারি:- প্রতি বছরের মতই এই বছরেও বাগদেবী মা সরস্বতীর আরাধনায় ব্রতী হলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। হাওড়ার লিলুয়ায় নিজের বাড়িতেই অন্যান্য বছরের মতো এই বছরেও পরিবারের সকলের সঙ্গে মিলে সকাল থেকেই বাগদেবীর পূজার আয়োজন করেছেন তিনি। এদিন ইমন জানান, পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পরেও নিজের বাড়িতেই তাঁর আরাদ্ধ দেবীর আরাধনা করছেন তিনি। নতুন […]










