হাওড়া,১১ ফেব্রুয়ারি:- সাঁকরাইলের পাঁচপাড়ায় হাই মাদ্রাসা স্কুলে উত্তেজনা। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। NRC এর পক্ষে ছাত্রদের ফর্ম বিলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ। জানা গেছে, হাওড়ার পাঁচপাড়ার ওই হাই মাদ্রাসা স্কুলে এনআরসির সমর্থনে স্কুলের ছাত্র-ছাত্রীদের গোপনে ফর্ম ফিল আপ করানো হচ্ছিল। খবরটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় ওই স্কুল চত্বরে। প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবি করেছে ছাত্রছাত্রীর পরিবার। এনআরসি’র পক্ষে ছাত্র ছাত্রীদের ফর্ম ফিআপ করানো হচ্ছে এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে পাঁচপাড়ার হাই মাদ্রাসা স্কুল। জনতাকে ছত্রভঙ্গ করতে নামাতে হয় র্যাফ।
অভিযোগ স্কুলের টিচার ইনচার্জ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের এনআরসির পক্ষে ফর্ম ফিল আপ করিয়েছেন। শুধু তাই নয় স্কুলের পরিচালন সমিতিকেও এব্যাপারে কিছু জানানো হয়নি। কয়েক হাজার অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এদিন স্কুল ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। টিচার ইনচার্জকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে বিক্ষোভ চলে।Related Articles
রাতের চলন্ত ট্রেনে আতঙ্ক , সর্বস্ব ছিনতাই যুবকের।
হুগলি, ২৯ মার্চ:- রাতের চলন্ত ট্রেনে আতঙ্ক,চলন্ত ট্রেনেই সর্বস্ব ছিনতাই যুবকের। ছিনতাইবাজকে ধরতে গিয়ে গুরুতর আহত যুবক।আহত যুবকের নাম বিকাশ সাউ। কোন্নগর কানাইপুর অটোস্ট্যান্ডের বাসিন্দা বিকাশ সাউ চন্দননগর এর একটি বেসরকারি আউটলেট এ কর্মরত।গতকাল রাত ১০টার সময় চন্দননগর থেকে বাড়ি ফেরার জন্য ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে। এরপর ট্রেন শ্রীরামপুর স্টেশনে পৌঁছালে ট্রেনের কামরা ফাঁকা […]
সমাজ সচেতনতায় ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে এগিয়ে এলো চন্দননগর পুলিশ কমিশনারেট।
হুগলি, ১৩ ডিসেম্বর:- সমাজ সংস্কারে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে এই সমাজের যে সমস্ত বয়স্ক মানুষ জন যারা আছেন সেই সব মানুষদের বিপদে এবং দরকারে তাদের সাহায্য করা যায় সেই বিষয়টি তাদের দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে বর্তমান সমাজে প্রায় দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অনেক অন্যায় ও অসামাজিক কাজকর্ম হয় সেই […]
অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টির পাশাপাশি বিপর্যয়ের জোরালো আঘাত হেনেছে বঙ্গের মাটিতেও।
কলকাতা, ৯ জুলাই:- অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টির সঙ্গে নেমে আসা আকস্মিক বিপর্যয়ের অভিঘাত জোরালো আঘাত হেনেছে বঙ্গের মাটিতেও। প্রাণ গেছে এক বাঙালি কন্যার। এমত অবস্থায় সেখানে আটকে থাকা এরাজ্যের তীর্থযাত্রীদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে এ রাজ্যের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি দেখাশোনা করছেন।অমরনাথে আটকে থাকা বাংলার […]









