কলকাতা, ১৭ আগস্ট:- রাজ্যের প্রায় ১০০ টি পুরসভার প্রশাসক এবং প্রশাসকমণ্ডলীর সদস্যপদে কিছু রদবদল ঘটানো হল। সোমবার পুর ও নগরোন্নয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয় মঙ্গলবার দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পুরসভাগুলি যাতে মসৃণভাবে মানুষকে পরিষেবা দিতে পারে তাই এই সিদ্ধান্ত। যেখানে যেমন প্রয়োজন তেমনই বদল করা হয়েছে। হাওড়া পুর নিগমের প্রশাসকমণ্ডলীর প্রধান হলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুজয় চক্রবর্তী। ১০ জনের প্রশাসক বোর্ড করা হয়েছে। এতদিন প্রশাসকমণ্ডলীর প্রধানের দায়িত্বে ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। এদিকে, বারাসত পুরসভার উপ–পুরপ্রশাসক হিসাবে দায়িত্ব নিয়েছেন সমীর তালুকদার। মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রশাসকের দায়িত্বে এলেন নিমাই ঘোষ। বসিরহাট পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান হয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা অসিত মজুমদার। বিধাননগর পুর নিগমের প্রশাসকমণ্ডলীর প্রধান আছেন কৃষ্ণা চক্রবর্তী। এছাড়া বোর্ডে ৬ জন সদস্য আছেন। বাদ পড়েছেন ৩ জন। প্রশাসক বদল হল বারুইপুর, জয়নগর–মজিলপুর, রাজপুর–সোনারপুর, বজবজ পুরসভায়।
Related Articles
ঢাকের বোল, শঙ্খধ্বনিতে ত্রেয়োদশী সন্ধ্যায় সপ্তমীর আমেজ।
কলকাতা, ৮ অক্টোবর:- শেষ লগ্নে ফের একবার তুঙ্গে উৎসবের রোশনাই। ঢাকের বোল, ধুনুচি নাচ, মঙ্গলারতী, শঙ্খধ্বনিতে ত্রয়োদশী সন্ধ্যায় ফিরে এলো সপ্তমীর আমেজ। তবে গোটা শহর নয় এই ছবি শুধুমাত্র মধ্য কলকাতার রেড রোডে। কলকাতা, হাওড়া ও লাগোয়া শহরতলীর বাছাই পুজো কমিটি নিয়ে শনিবার সেখানে রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয়েছিল দুর্গাপুজো কার্নিভালের। অতিমারি কাটিয়ে দুবছর […]
বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের কার্তিক পুজোয় সম্প্রীতির বার্তা।
সুদীপ দাস, ১৬ নভেম্বর:- বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের কার্তিক পুজোয় সম্প্রীতির বার্তা। কোভিড অবহে খরচ বাঁচাতে এই ক্লাবের সদস্য সহ এলাকার ক্ষুদেদের প্রচেষ্টায় বিগত তিন মাস ধরে এক অসাধারন থিম উপহার পাবেন সাধান দর্শনার্থীরা। যে থিমে বাঁশবেড়িয়ার ভৌগোলিক অবস্থান হুগলী নদীর পার, ইশ্বরগুপ্ত সেতু এবং সেতুর দুপাশে হংসেশ্বরী মন্দির এবং গাজি দরগাকে দেখানো হয়েছে। মাঝে লেখা […]
প্রকাশ্যে বাকযুদ্ধে ইস্টবেঙ্গল ও মহামেডান, কী নিয়ে বিবাদ জেনে নিন ।
স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্পোর্টস কাউন্সিলের বৈঠক ডেকে ছিলেন। বৈঠকে উপস্থিত ছিল ক্রীড়া সংস্থাগুলি। সেই বৈঠকেই ক্রীড়াসংস্থা গুলির মধ্যে মহামেডান-ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি ও প্রাক্তন ফুটবলাররাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই এবার ইস্টবেঙ্গল-মহামেডানের মধ্যে নজিরবিহীন সংঘাত হয়ে গেল। আসন্ন মরসুমে কলকাতায় প্রিমিয়র ডিভিশন আইলিগ হতে পারে। যাতাযাত এড়াতে এবছর একটি শহরকে কেন্দ্র […]








