কলকাতা, ১২ আগস্ট:- কভিড অতীমারি পরিস্থিতিতে মানবিকতার কথা বিচার করে রাজ্য সরকার আরও এক দফায় বিভিন্ন সংশোধনাগারে বন্দি প্রবীণ ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এর মধ্যে সাত জন মহিলা। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য এর আগে গত দোসরা আগস্ট রাজ্য সরকার একই কারণে ৬৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তর মুক্তির কথা ঘোষণা করেছিল।
Related Articles
১০০ শতাংশ প্রতিবন্ধীর উঠছে না হাতের ছাপ , “আধার” না পেয়ে আঁধারে পোলিও আক্রান্ত তাপস !
সুদীপ দাস, ১০ সেপ্টেম্বর:- বিধাতার নিষ্ঠুর পরিহাস বলতে বোধহয় একেই বোঝায়। সেই বছর তিনেক বয়সে মা হারিয়েছেন। ৫বছর বয়স থেকেই শারিরীক সমস্যা শুরু। আর মাত্র ৮বছর বয়সে বাবাও চোখ বুঝলেন। তখন সম্বল শুধুমাত্র বছর দশেকের বড় একমাত্র দাদা। ভাইয়ের কথা চিন্তা করে কিশোর বয়সেই বিয়েটা করে ফেলেন দাদা। সেই থেকে আজ অবধি ভাইয়ের সর্বক্ষনের সঙ্গী […]
মুখ্যমন্ত্রীর চিঠি প্রকাশ্যে আসায় রাজ্যপালের সমালোচনায় রাজ্য স্বরাষ্ট্র দপ্তর।
কলকাতা , ১৬ জুন:- এদিকে মুখ্যমন্ত্রীকে দেওয়া তার চিঠি প্রকাশ্যে নিয়ে আসায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যপালের কড়া সমালোচনা করেছে। পাশাপাশি রাজ্যপাল চিঠিতে আইন শৃঙ্খলা ও ভোট পরবর্তী হিংসা নিয়ে যে মন্তব্য করেছেন তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই বলে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে রাজ্যপালের অভিযোগের জবাব দিয়ে জানানো হয় রাজ্যে যে […]
পঞ্চায়েতের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই নির্বাচনী বিধি তুলে নিল কমিশন।
কলকাতা, ১২ জুলাই:- রাজ্যের দশম পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী বিধি তুলে নেওয়া হলো বুধবার বিকেলেই। ফল প্রকাশের পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙ্গর। এমতবস্থায় কমিশনের পক্ষ থেকে কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং রিপোর্টও চেয়ে পাঠানো হয়নি জেলা প্রশাসনের কাছে। তবে কমিশন জানিয়েছে ভাঙরে অশান্তি নির্বাচনের […]








