হাওড়া,১১ ফেব্রুয়ারি:- দিল্লির জনতা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। মানুষ বিজেপির নীতিকে পছন্দ করছেন না। মানুষের খাবার চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়। সিএএ, এনআরসি, এনপিআর মানুষ প্রত্যাখ্যান করেছেন। মানুষের উন্নয়ন চাই, এসব নয়।দিল্লির রায় তারই প্রমাণ। মঙ্গলবার বাঁকুড়া সফরে যাবার আগে হাওড়ার ডুমুরজলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির নির্বাচনে জেতার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাই। তবে,দিল্লিতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন ঠিক বলতে পারছিনা। খুবই ব্যস্ততা। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেখানে যেখানে আঞ্চলিক দল আছে নির্বাচন হলে তাঁরাই জিতছে।
যেখানে আঞ্চলিক দল নেই সেখানে কংগ্রেস জিতছে। এর সাহায্যে প্রমাণিত হচ্ছে মানুষ বিজেপিকে চায় না।বিজেপি ধর্মের নামে বিভাজন করতে চাইছে।দেশকে বিভাজন করতে চাইছে। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ। সেইজন্যই দিল্লিতে মানুষ বিজেপিকে উৎখাত করেছে। এই সাফল্যের জন্য তিনি কেজরিওয়ালকে ও দিল্লির জনতাকে শুভেচ্ছা জানান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজকে আমি খুব খুশি যে দিল্লিতে আপ জিতেছে। বিজেপির পরাজয় হয়েছে। এরপর আমি আশা করব বিজেপি ক্যা, এনপিআর, এনআরসি এগুলো প্রত্যাহার করবে এবং দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবে এবং ইকনোমিক্যালি কাজ করবে।Related Articles
সময়ের আগেই শেষ হবে টালা সেতুর কাজ , আশা পূর্ত দফতরের।
কলকাতা , ১২ ডিসেম্বর:- কাজ চলছে জোর কদমে, সময়ের আগেই শেষ হবে টালা সেতুর কাজ। এমনই আশা করছে পূর্ত দফতর। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা আছে। কিন্তু লকডাউনের সময়ে কাজ এত দ্রুত এগিয়েছে যে, নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা। মে মাসের মধ্যেই […]
মুখ্যমন্ত্রীর বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণায় সরগরম রাজ্য রাজনীতি।
কলকাতা , ১০ জানুয়ারি:- মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণায় সরগরম রাজ্য রাজনীতি। করোনা যোদ্ধাদের ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। আর পিসি তার কৃতিত্ব নিতে ছুটেছেন। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। রবিবার তিনি টুইট করে বলেন, কোভিড মোকাবিলায় পিসি […]
শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনায় গ্রেফতার পাঁচ দুষ্কৃতী।
শিলিগুড়ি , ১৩ জুলাই:- শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনায় বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি নিমা নরবু ভুটিয়া। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে গত শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে গজলডোবার তিস্তা ব্যারেজ এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। […]






