কলকাতা,১০ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার গত দশ বছরে বিভিন্ন দপ্তরের বরাদ্দ গড়ে তিন দশমিক এক তিন গুন বৃদ্ধি করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ বিধানসভায় আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব পাস হওয়ার পরে অর্থমন্ত্রী অমিত মিত্র কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন এই সময় উচ্চশিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অনগ্রসর শ্রেণী কল্যাণ এর মত বিভিন্ন দপ্তরে উল্লেখযোগ্য ভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে। এই বাজেটকে জনমুখী উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন অনেক নতুন প্রকল্পের মাধ্যমে সাধারণের উপরে রাজস্ব না বাড়িয়ে পরিষেবা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।কেন্দ্র সরকার চলতি অর্থ বছরে রাজ্যের পাওনার ৫০ হাজার ৪৮৬ কোটি টাকা দেয়নি বলে তিনি অভিযোগ করেন।
Related Articles
১০০ দিনের কাজের মজুরি দেওয়ার কাজে এবার টাস্ক ফোর্স গঠন রাজ্যের।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- একশ দিনের কাজের বকেয়া মজুরি দেওয়ার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। পঞ্চায়েত সচিব পি উলগানাথনের নেতৃত্বে ৮ সদস্যের এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন। মুখ্যমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। মোট ২৪ […]
পরবর্তী মোহনবাগান সভাপতি কি সুব্রত মুখোপাধ্যায় ?
অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ ডিসেম্বর:- পরবর্তী বাগান সভাপতি সুব্রত মুখোপাধ্যায় । শুন্য স্থান তৈরী হয়েছে মোহনবাগান সভাপতি গীতা নাথ গঙ্গোপাধ্যায় এর মৃত্যু পর। এবার প্রশ্ন কে পরবর্তী বাগান সভাপতি। সূত্রের খবর রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বসবেন সেই কুর্সিতে। বাগান কর্তারা তেমন ই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সচিব টুটু বসু দুবাই থেকে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চুনি […]
বাড়ছে উত্তাপ , নন্দীগ্রামে ভোট নিরাপত্তা আরও বাড়াল কমিশন।
কলকাতা , ৩০ মার্চ:- ভোটের মুখে নন্দীগ্রামে হিংসার ঘটনায় সেখানে নিরাপত্তা আরও জোরদার করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে নজরকাড়া কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩৫৫ টি বুথের সবকটিকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও সেখানে বাইশ টি কুইক রেসপন্স টিম থাকবে […]









