কোচবিহার,১০ ফেব্রুয়ারি:- গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার ২ নং ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়তের বটতলা এলাকায় হানা দিয়ে এক যুবকে আটক করে রেল পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ সে বেশী অর্থের বিনিময়ে রেল টিকিট কেটে যাত্রীদের থেকে বেশী টাকা নিচ্ছে। এই অভিযোগ পেয়ে রীতিমতো ফাদ পেতে অপারেশন করে নিউ কোচবিহার রেল ষ্টেশনের আরপিএফ কর্মীরা। রবিবার রাতে যাত্রী সেজে, সাদা পোষাকে টিকিট কাটতে যায় ২ আরপিএফ কর্মী। তাঁরা এই অভিযোগের সততা প্রমান পায়। এরপরেই আরপিএফ এর নিউ কোচবিহার স্টেশনের আধিকারিক রবি কুমার এর নেতৃত্বে একটি টিম গিয়ে হাতেনাতে যুবককে গ্রেপ্তার করে। আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম প্রদীপ দেব। অভিযোগ সে দীর্ঘদিন এই কাজ করছিল। ধৃত ওই যুবকে সোমবার কোচবিহার আদালতে পাঠানো হয়েছে।
Related Articles
প্রধানমন্ত্রীর হাত দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ৮ ঘন্টায় পৌছোবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাত্রা করার কথা বন্দে ভারত এক্সপ্রেসের। মাত্র ৮ ঘন্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাতায়াত করা যাবে। এই ট্রেন যাত্রা শুরু করবে আগামী ৩০ তারিখে। ওইদিনই রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। এই ট্রেন উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বড়দিনেই এসে পৌঁছেছে বন্দে ভারত এক্সপ্রেস। রয়েছে স্টেশনের […]
লীয় প্রতীক আঁকা ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টি নজর কেড়েছে হাওড়ায় ভোটের বাজারে।
হাওড়া, ৫ মে:- আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া সদরে লড়াই এবার ত্রিমুখী। পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি, বাম-কং জোট যুযুধান সব পক্ষই। এবার হাওড়ায় বিভিন্ন দলীয় প্রতীক আঁকা ভিন্ন ভিন্ন স্বাদের সন্দেশ বিক্রি হচ্ছে শহরের এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে। মিষ্টির বাজারে দেদার বিক্রিও হচ্ছে ঘাসফুল, পদ্ম, কাস্তে-হাতুড়ি, হাত আঁকা মিষ্টি। তবে মিষ্টি বিক্রির […]
বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করার হুমকি কংগ্রেসের।
হাওড়া, ৩১ মার্চ:- পেট্রোল, ডিজেল, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। প্রতিবাদে গ্যাস সিলিন্ডার, ওষুধ, পেট্রোল পাম্পে গাঁদার মালা ঝুলিয়ে হাওড়ায় প্রতিবাদ কংগ্রেসের। ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন হলো হাওড়ায়। কোভিড পরিস্থিতির পরে মানুষ যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তখনই বড় ধাক্কার মুখে আমজনতা। […]










