হাওড়া , ৩১ জুলাই:- বুধ ও বৃহস্পতিবার দু’দিনের অতি ভারী বৃষ্টিতে হাওড়ার টিকিয়াপাড়ায় কারশেডে জল জমার দরুণ ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছিল। গতকাল এর জেরে বহু ট্রেন বাতিল করতে হয়েছিল। টিকিয়াপাড়া কারশেড, ঝিল সাইডিং এবং হাওড়া গুডস কোচিং ইয়ার্ড জলে ডুবে যাওয়ার ফলে রেললাইনে স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। এর জেরে ম্যানুয়ালি ট্রেন চলাচল করানো হচ্ছিল। অটোমেটিক সিগনাল বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। আজ সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় রেলের তরফ থেকে পাম্প চালিয়ে জমা জল বের করা হচ্ছে।
Related Articles
ভোট দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।
হাওড়া, ২০ মে:- সকাল ৭টা নাগাদ ভোট দিতে এলেন হাওড়ার বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। মধ্য হাওড়ার কাসুন্দিয়া মহাকালী বিদ্যালয়ে অন্যান্য ভোটারদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন রথীন। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিন সকাল থেকেই এই স্কুলের ৪টি বুথে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। Post Views: 315
নেপালের কুকুর তিহার উৎসব পালন হচ্ছে চন্দননগরে।
হুগলি, ১১ নভেম্বর:- নেপালের উৎসব কুকুর তিহার পালন হচ্ছে হুগলি চন্দননগরে। মূলত মৃত্যুর দেবতার যমরাজকে সন্তুষ্ট করার জন্য নেপাল উত্তরাখণ্ড, সিকিম এই সমস্ত এলাকায় পালন করা হয় এই কুকুর তিহার উৎসব। এই উৎসবে কুকুরদের গলায় মালা পরিয়ে তাদের ফুল দিয়ে পুজো করা হয়। ঠিক সেভাবেই হুগলির চন্দননগরে দেখা গেল পথ কুকুরদের পুজো দিতে।কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া […]
স্ত্রীর মাথায় হাতুড়ির আঘাত স্বামীর , ঘটনাস্থলেই মৃত্যু স্ত্রীর।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- রাগের মাথায় স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত। ঘটনাস্থলেই মৃত্যু হলো স্ত্রীর। এদিকে, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আটক করেছে অভিযুক্ত স্বামীকে। মঙ্গলবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়ার শ্রীরাম ঢ্যাং রোডে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুইটি সাউ (২৮)। স্বামী শুভম সাউ (৩০)। শুভমবাবু নিজেরই অ্যাপ নির্ভর গাড়ি চালাতেন। সম্প্রতি আর্থিক […]









