< strong> হাওড়া , ৩১ জুলাই:- হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া মন্ডলপাড়া থেকে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় মানুষ কচ্ছপটিকে ধরে বাঁকড়া আউট পোস্ট থানার সঙ্গে যোগাযোগ করেন। এরপর পুলিশ বন দফতরের সঙ্গে যোগাযোগ করে কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রের খবর, শুক্রবার বিকেল নাগাদ কচ্ছপটি উদ্ধার হয়। বন দফতর জানিয়েছে, এটি ভারতীয় কচ্ছপ। ওজন প্রায় আড়াই কেজির মতো। দৈর্ঘ্যে প্রায় ১৫ ইঞ্চির মতো। মনে করা হচ্ছে, দু’দিনের প্রবল বৃষ্টিতে জলাশয় ভরে যাওয়ায় সেটি কোনওভাবে লোকালয়ে চলে এসেছিল। বন দফতর কচ্ছপটিকে প্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠিয়েছে।
Related Articles
জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টের জবাব দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ১৭ জুলাই:- জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা পক্ষপাত দুষ্ট রিপোর্টের মুখের মত জবাব দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে পেশ করা ওই দীর্ঘ রিপোর্টে যেভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে এবং রাজ্যের নেতা মন্ত্রীদের ও নজির বিহীনভাবে দুষ্কৃতী আখ্যা দেওয়া হয়েছে তাতে একই সঙ্গে বিস্মিত এবং ক্ষুব্ধ রাজ্য সরকার। […]
ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর।
হাওড়া, ৫ জুন:- বাড়ির পাঁচতলা ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রীর। মৃতার নাম রিজওয়ানা পারভীন (১৭)। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে শিবপুরের কাজিপাড়া এলাকায়। লোডশেডিংয়ের কারণে ওই ছাত্রী এদিন ছাদে হাওয়া খেতে ওঠে। কিছুক্ষণ পরে তার পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা শিবপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে […]
পাঁচ বছরে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে এখন উপঢৌকন দিয়ে তুষ্ট করার চেষ্টা করছে তৃণমূল – রাহুল সিনহা।
হুগলি, ১২ মার্চ :- পাঁচ বছরে কিছুই করেনি তৃণমূল। শুধু মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে। বৃহস্পতিবার উত্তরপাড়ায় বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বাংলার গর্ব কর্মসূচি কে কটাক্ষ করে বিজেপির নেতা বলেন, এখন উপঢৌকন দিয়ে তুষ্ট করতে চাইছে শাসক দল। কিন্তু মানুষ বোকা নয়। তারা জবাব […]







