কলকাতা, ৩০ জুলাই:- মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিজেপির আবেদনের আজ বিধানসভায় দ্বিতীয় দফার শুনানি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নিজের ঘরে ওই অভিযোগের শুনানি করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ২৫ মিনিট শুনানির পর অধ্যক্ষ ১৭ ই আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বিরোধী দলনেতা বলেন, অধ্যক্ষের ওপর তাঁদের আস্থা আছে। দ্রুত তাঁদের অভিযোগের নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদী।
Related Articles
বামেদের পুরসভা অভিযান হাওড়ায়।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সইয়ের বিষয় ঘিরে জটিলতার কারণে হাওড়া বাদে বাকি চারটি পুরসভায় ( আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি ও বিধাননগর ) আগামী ২২ জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। হাওড়ার ভোট নিয়ে জট থাকায় সেখানে পুরভোটের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হাওড়ায় […]
জিতলে সংসদে বলাগড়ের ভাঙ্গন নিয়ে গলা ফাটানোর আশ্বাস তৃণমূল প্রার্থী রচনার।
হুগলি, ২১ মার্চ:- রচনা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম দিনে প্রচার আসেন বলাগড়ে। তবে তাল কাটে তার আসার আগেই। সকাল নটায় প্রার্থী আসার সময় দিলেও এসে পৌঁছান বারোটার পর। বিভিন্ন গ্রাম থেকে মহিলারা বাড়ির কাজ ফেলে এসে দাঁড়িয়ে থাকেন। অপেক্ষা করতে করতে স্থানীয় নেতাদের দু চার কথা শুনিয়েও দেন। বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে ঘিরে ক্ষোভ দেখাতে দেখা যায় […]
গঙ্গাসাগরে উদ্ধারকাজে নামানো হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবককে।
হাওড়া, ১৩ জানুয়ারি:- আর একদিন পরেই গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান। তাই হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরে। এই তীর্থযাত্রীদের সহযোগিতায় ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে গঙ্গাসাগরের পাঁচটি পয়েন্টে এমনকি সাগরের জলে উদ্ধারকাজের জন্যে প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবককে নিয়োগ করা হয়েছে। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রমের এই সেবাকাজের সূচনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। এর পাশাপাশি […]









