হাওড়া, ৩০ জুলাই:- ইলেকট্রিক সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হলো হাওড়ায়। শুক্রবার সকালে দাশনগর থানা এলাকার শিয়ালডাঙ্গা চাষীর মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম হেমন্ত সিং (৩৯)। ভারী বর্ষণের জেরে ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছিল। ঘুম থেকে উঠে ঘরের ইলেকট্রিক সুইচ অফ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হেমন্তের। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর হেমন্তকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে উনি তাকে না দেখে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরিবারের লোকজন এরপর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related Articles
শ্রীলঙ্কার থেকেও ভারতের আর্থিক অবস্থা খারাপ – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৪ এপ্রিল:- ভারতের আর্থিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ, বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মূল্য বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, শ্রীলংকার পরিস্থিতি অত্যন্ত খারাপ সেখানকার মানুষ বিদ্রোহ শুরু করেছেন। শ্রীলংকার সঙ্গে এদেশে তুলনা হয়না কিন্তু এখানকার পরিস্থিতি তার থেকেও ভয়ঙ্কর বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। মূল্যবৃদ্ধির […]
রেশন ডিলারের বাড়ি ভাঙচুর ও আগুন মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদ,২ মে:- মুর্শিদাবাদের মুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুনাসি গ্রামের রেশন ডিলার হালিম শেখ কম পরিমাণ সামগ্রী দিচ্ছেন বলে অভিযোগে শুরু হয় বিক্ষোভের জেরে রেশন ডিলারের বাড়ির সামনে থাকা কিছু সামগ্রীতে আগুন ধরিয়ে দেয় জনতা। ভাঙুচুর হয় ডিলারের বাড়িতে। শনিবার সকালে প্রতিবাদ জানাতে একজোট হন এলাকার মানুষ। রেশন দোকানের সামনে শুরু হয় বিক্ষোভ। এতেই উত্তেজনা ছড়ায়। […]
আরামবাগে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস।
হুগলি, ৩ ডিসেম্বর:- মনের জোর থাকলে পর্বতের সর্বোচ্চ শিখরে যেমন ওঠা যায় তেমনি অনায়াসেই নদী পার হওয়া যায়। তাই জীবন সংগ্রহের প্রতিকুলতাও জয় করা সম্ভব যদি মনের জোর থাকে। এমনটাই মনে করেন মনোরোগ বিশেষজ্ঞ মহল। ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সারা বিশ্ব জুড়ে মর্যাদার সাথে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। সেই মতো হুগলি জেলার আরামবাগের […]








