সুদীপ দাস , ২৯ জুলাই:- গত বছর থেকেই চন্দননগর আলোক শিল্পে ভাঁটা। এবছর আরও করুন অবস্থা। বহু কারিগর আলোর কাজ ছেড়ে অন্য কাজের দিকে পা বাড়িয়েছেন। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে চন্দননগরের বহু ছোট আলোর ব্যাবসায়ী জীবনজীবিকার জন্য অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। কথাগুলি বলছিলেন আলোর শহর চন্দননগরের প্রখ্যাত আলোক শিল্পী বাবু পাল। চন্দননগরের আলোর যাদুকর বলে পরিচিত শ্রীধর দাসের পরবর্তী প্রজন্ম বাবু পাল। শ্রীধরবাবু ব্যাবসা বন্ধ করে দিলেও বর্তমানে বাবু পালই চন্দননগরের অন্যতম শ্রেষ্ঠ আলোক শিল্পী। ইতিমধ্যে দুবাইয়ের ফ্যাস্টিভ্যালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বাবু পাল। পাশাপাশি তাঁর আলোর যাদু দেখেছে রাশিয়া সহ আরও একাধিক দেশ। বলিউড দিভা প্রিয়াঙ্কা চোপরার বিয়েতেও আলো দিয়েছিলেন বাবু পাল। তবে নিজের কাজের জীবনে সেরা অনুভূতি হিসাবে তিনি বিগ বি অমিতাভ বচ্চনের বাড়ির কাজকেই এগিয়ে রাখবেন। বছর কয়েক আগে বিগ বির মুম্বইয়ের জলসা তিনি দিপাবলী উপলক্ষে আলোকমালায় সাজিয়েছিলেন।
Related Articles
গঙ্গা থেকে উদ্ধার যুবতী।
হাওড়া , ১৭ নভেম্বর:- এক যুবতীকে গঙ্গা থেকে উদ্ধার করল পুলিশ। ডিএমজি’র তৎপরতায় তাকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবতী এখন সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বালির নিমতলা ঘাটে ডিউটিরত পুলিশ কর্মীরা ওই যুবতীকে আজ সন্ধ্যা নাগাদ জলে ভেসে যেতে দেখেন। ওই যুবতী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। দ্রুত ডিএমজি টিমকে খবর […]
শ্রীরামপুরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- বাঙালি শ্রেষ্ঠ উৎসব, দুর্গা পুজোর আর এক মাস বাকি, সেই পুজো যাতে সুষ্ঠুভাবে এবং সুশৃংখলভাবে অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে চন্দননগর পুলিশ কমিশনারেট শীর্ষ আধিকারিকরা মঙ্গলবার শ্রীরামপুরের বিভিন্ন পূজা প্যান্ডেল গুলি পরিদর্শন করলেন এবং পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বললেন, নেতৃত্বে ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অফ পুলিশ, অমিত পি জগলভি। তিনি […]
“লকেট দিদির দেখা নাই, তাই এবার ভোট নাই”, এমনই পোস্টার পড়লো হুগলিতে।
হুগলি, ৬ মার্চ:- লকেট দিদির দেখা নাই তাই এবার ভোট নাই, এমনই পোস্টার পড়ল পান্ডুয়ার খন্যান কলেজ সংলগ্ন এলাকায়। লকেট চট্টোপাধ্যায় গত পাঁচ বছর হুগলির সাংসদ।এবারও লোকসভা ভোটে তাকে টিকিট দিয়েছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায় প্রচার শুরু করে দিয়েছন জোর কদমে। ২০১৯ সালে লকেট চট্টোপাধ্যায় পরাজিত করেছিলেন তৃনমূলের রত্না দে নাগকে। রত্না এখন পান্ডুয়ার বিধায়ক। লকেট […]








