কলকাতা , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হলো। আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত ওই বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই দফা তেও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। স্কুল-কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান সিনেমা হল বিনোদন পার্ক ইত্যাদিও বন্ধ রাখা হচ্ছে। তবে বাজার, দোকান, সরকারি বেসরকারি অফিস ইত্যাদি খোলার নিয়ম অপরিবর্তিত থাকছে। এই পর্যায়ে কোন প্রেক্ষাগৃহ বা ঘেরা জায়গায় মোট আসনের ৫০ শতাংশ লোক নিয়ে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা যাবে। নৈশকালীন বিধি-নিষেধ কঠোরভাবে পালন করা হবে বলেও নির্দেশিকা জানানো হয়েছে। রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া গাড়ি ঘোড়া ও মানুষ জন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Related Articles
অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল, হাওড়ায় CESC এর অফিস ঘেরাও বিজেপির।
হাওড়া, ২০ সেপ্টেম্বর:- অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল, ব্যাপক লোডশেডিং এবং বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে বুধবার দুপুরে হাওড়ায় সিইএসসি’র আঞ্চলিক অফিস ডাক দেয় বিজেপি যুব মোর্চা। সালকিয়ার কিংস রোডে জমায়েতের পর বিজেপির নেতৃত্ব মিছিল নিয়ে হাওড়ার সিইএসসি অফিসের সামনে আসে। পুলিশ সেখানে ব্যারিকেড করে বিজেপি কর্মীদের বাধা দিলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেধে যায়। […]
ভোটের মুখে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ হুগলির ভিক্টোরিয়া জুট মিলে।
প্রদীপ বসু, ৬ এপ্রিল:- ভোটের মুখে ফের সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুললো ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার ভিক্টোরিয়া জুটমিলে। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। গেটের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে কোনো রকম অশান্তি এড়াতে।অসহায়ের মধ্যে পড়ল শ্রমিক ও তাদের পরিবার। শ্রমিকদের দাবী উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল মিল কর্তৃপক্ষ। স্পিনিং বিভাগের ৭ জন শ্রমিকদের […]
তমলুকে ছাপ্পা নিয়ে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন, জানালো কমিশন।
পূর্ব মেদিনীপুর, ২৫ মে:- শনিবার রাজ্যের বাকি সাত আসনের সঙ্গে ভোট ছিলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক আসনেও। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এদিন বেলা একটা নাগাদ তাঁর ফেসবুক পেজে একটি বুথের সিসিটিভি ফুটেজ পোষ্ট করেন। পোষ্ট করে তিনি লেখেন “নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা […]











