হাওড়া , ২৮ জুলাই:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে গাছের নামকরণ করা হলো হাওড়ায়। পাশাপাশি এলাকার শিশুদের নামেও এদিন গাছের নামকরণ করা হলো। গাছ বাঁচাতে যাতে সাধারণ মানুষ যাতে সচেতনভাবে এগিয়ে আসেন তার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এদিন বন মহোৎসবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে একটি মেহগনি চারা গাছের নামকরণ করেন উদ্যোক্তারা। বালি সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল এদিন। এলাকার শিশুদের নামেও গাছের নামকরণ করা হয়। উদ্দেশ্য, নিজের শিশুদের যেমন সযত্নে লালনপালন করেন পিতামাতা, ঠিক তেমন তাঁদের শিশুদের নামে নামাঙ্কিত গাছকে বাঁচাতেও যেন এগিয়ে আসেন সকলে। বুধবার সকালে এই বন মহোৎসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্যরা।
Related Articles
সদস্য সংগ্রহ লক্ষমাত্রা কম, পান্ডুয়ায় এসে ক্ষুব্ধ মিঠুন জানিয়ে দিলেন নিজেদের দ্বন্দ্বের ফলেই লকেটকে হারতে হয়েছে।
হুগলি, ২১ ডিসেম্বর:- সদস্য সংগ্রহ অভিযান চলছে বিজেপির। হুগলি সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তিন লক্ষ কিন্তু এখনো পর্যন্ত ৫১ হাজার সদস্য করতে পেরেছে জেলা নেতৃত্ব। সক্রিয় সদস্যের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়ে গেছে। সক্রিয় সদস্য সংগ্রহ করার কথা ছিল ৩০০০ সেখানে ৩৬৩ জন মোটে সক্রিয় সদস্য হয়েছেন। এই তথ্য দেখে ক্ষুব্ধ মহাগুরু। পান্ডুয়ায় সদস্যতা […]
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুন করে খাটের তলায় ঢুকিয়ে পলাতক স্বামী!খাটে শুয়ে কান্না দম্পতির এক বছরের বছরের মেয়ে। আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েতের কামতাই মালঞ্চ পাড়ার উরমিতা বাউল দাসের দুবছর আগে বিয়ে হয়। বলাগড় থানার অন্তর্গত ঝেরো গোপালপুরের […]
টোল ফ্রি’ কর্মসূচি হাওড়াতেও।
হাওড়া , ১২ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। শনিবার শ্রমিক সংগঠনগুলির ডাকা ‘টোল ফ্রি’ কর্মসূচি পালন হল সারা দেশে। এদিন সকালে হাওড়ায় বিদ্যাসাগর সেতুতে পালন হয় এই কর্মসূচি। সিটু এবং আইএনটিইউসি যৌথভাবে পালন করে এই কর্মসূচি। যেহেতু শিল্পপতিদের হাতে টোলগুলি দিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে শনিবার সকালে কৃষক সংগঠনগুলি ‘টোল ফ্রি’ আন্দোলনে […]








