গত নভেম্বর মাসে বিয়ে হয় নিশা ও বিনোদের। মাত্র আট মাসের সংসার জীবন কাটতে না কাটতেই স্বামীর হাতে খুন হতে হলো নিশাকে, পরিবারের এমনটাই অভিযোগ। পৈত্রিক সূত্রে টিটাগড়ের বাসিন্দা হলেও বর্তমানে স্বামী-স্ত্রী থাকতেন ঘোলা রূপায়ণ নগরের একটি ভাড়া বাড়িতে। মাস 6 আগেই এই বাড়িটিতেই ভাড়া এসেছিলেন বিনোদ ও নিশা। স্বামী স্ত্রীর সংসার চলছিল স্বাভাবিক ছন্দেই। এরপর গতকাল রাতের বিনোদ নিশার মায়ের ফোনে কল করে বলে নিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফোনটিও বন্ধ রয়েছে। খবর পেতেই পরিবারের লোকজন নিশার খোঁজে ঘোলার বাড়িতে এসে দেখতে পায় দরজা বাইরে থেকে তালা বন্ধ। এরপর এই পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় ঘোলা থানার পুলিশের সহযোগিতায় ঘরের তালা ভেঙে দেখা যায় রান্নাঘরের একটি কোনে পড়ে রয়েছে নিশার ক্ষতবিক্ষত মৃতদেহ। রাতেই ঘোলা থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহটি। পুলিশ গ্রেপ্তার করে স্বামী বিনোদকে। পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্তের আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানাতে।
Related Articles
চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা খুলে বিপত্তি। হাওড়ার এইচআইটি ব্রিজে।
হাওড়া, ২১ মে:- চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা খুলে বিপত্তি ঘটল হাওড়ার গোলাবাড়ির এইচআইটি ব্রিজে। অ্যাম্বুলেন্সের এক্সেল ভেঙে চাকা খুলে ছিটকে গিয়ে লাগে উল্টোদিক থেকে আসা অটোতে। যাত্রী নিয়েই রাস্তার উপর উল্টে যায় অটোটি। তিনজন জখম হন। গুরুতর জখম হন অটোর এক মহিলা যাত্রী। তবে, ভাগ্যক্রমে রক্ষা পান অ্যাম্বুলেন্সের রোগী। অটোরিক্সার চালকও দুর্ঘটনায় জখম হন। শনিবার দুপুরে […]
পুরশুরায় শান্তি মিছিল।
হুগলী,১৫ ডিসেম্বর:- নাগরিক সংশোধনী বিল ও এনারসি এর প্রতিবাদে হুগলি জেলাপরিষদ সভাধিপতি শেখ মেহবুব রহমান এর নেতৃত্বে রবিবার আরামবাগ এর পুরশুরায় এক বিশাল মিছিল করলো তৃণমূল কংগ্রেস।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নাগরিক সংশোধনী বিল ও এনারসি এর প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদের নির্দেশ দিয়েছেন,সেই নির্দেশ মতো আজ মিছিল হলো,মিছিলের নেতৃত্ব দেন জেলার সভাধিপতি।উপস্থিত ছিলেন জয়দেব জানা সহ বহু […]
স্বামীর টাকা আদায়ে করোনা আক্রান্ত বৌ-এর অবস্থান দেনাদারের ঘরে !
হুগলি , ২৮ এপ্রিল:- দাদনের টাকা ফেরত না পেয়ে ইট ভাঁটা মালিকের বাড়িতে করোনা আক্রান্ত স্ত্রীকে বসিয়ে দিয়ে গেলো পাওয়ানাদার। ঘটনায় চাঞ্চল্য বৈদ্যবাটিতে। আর এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল। স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার ইটের ব্যবসা করেন। বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট এলাকার ইট ভাঁটা মালিক শেষনাথ সিং এর সঙ্গে ইটের কারবার করার […]







