কলকাতা , ২৭ জুলাই:- করোনা মোকাবিলায় টিকাকরণ কর্মসূচী নিয়ে এগিয়ে এল ভারত সেবাশ্রম সংঘ।আজ মঙ্গলবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের শ্রীনাথ হলে এক টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। তিনশো জন মানুষকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, পীড়িতের সেবায় সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। এবার কোভিড অতিমারি আবহে, জনসাধারণের জন্য বিনামূল্যে কোভিডের টিকার ব্যবস্থা করা হয়েছে সঙ্ঘের পক্ষ থেকে। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন গ্রামে সংঘের তত্ত্বাবধানে এই টিকাকরণ শিবির হয়েছে। কলকাতাতে এটি প্রথম শিবির। কনফেডারেশন অফ্ ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন এবং রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরামের যৌথ সহযোগিতায় এই টিকাকরণ অনুষ্ঠিত হল। অগস্টের দ্বিতীয় সপ্তাহে আবার পরবর্তী শিবির অনুষ্টিত হবে বলে তিনি জানান।
Related Articles
স্মরণে , বরণে শহীদ দিবস পালন রিষড়ায় তৃণমূলের।
তরুণ মুখোপাধ্যায় ,২১ জুলাই:- সারা রাজ্যের সঙ্গে হুগলির রিষড়ার বিভিন্ন ওয়ার্ডে পালিত হলো শহীদ দিবসের অনুষ্ঠান। ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণে অভিযানে পুলিশের গুলিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিন সকালে রিষড়ার ২২,২৩ এবং ১৭ নম্বর ওয়ার্ড সহ প্রতিটি ওয়ার্ডে শহীদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে […]
বিশ্বভারতীর ফলক বিতর্কে ফের সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ অক্টোবর:- বিশ্বভারতীর ফলক বিতর্কে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিতর্কিত স্মারকফলক দ্রুত সরানোর জন্য ফের জোরালো দাবি জানালেন তিনি। সোমবার এক বার্তায় ওই ফলককে আত্মপ্রচারমূলক এবং অহঙ্কারী বলে কটাক্ষ করে কেন্দ্রকেও ভুল শুধরে নেওয়ার তিনি আবেদন জানান মুখ্যমন্ত্রী। উপাচার্যকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কবিগুরুকে ভুলে বিশ্বভারতীতে আত্মপ্রচারমূলক, অহংকারী প্রচার চলছে। শান্তিনিকেতনকে […]
করোনার ৪র্থ ঢেউ সামলাতে যুদ্ধকালীন তৎপরতা স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- করোনা মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে মক ড্রিল চালানো হয়। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, তিনদিনের বিশেষ মহড়ার প্রথম দিনে মঙ্গলবার রাজ্যের মোট ৪৪টি সরকারি হাসপাতালে বিশেষ মহড়া চালানো হয়। এর মধ্যে রয়েছে কলকাতার ৫টি হাসপাতাল। এগুলি হল, এস এস কে এম, বেলেঘাটা আইডি, আরজিকর, […]








