সুদীপ দাস, ২৭ জুলাই:- মদ্যপ স্বামীর কুড়োলের ঘায়ে জখম স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার সিংহিবাগান নতুনপাড়ায়। আহত ওই মহিলার নাম টুম্পা বাগ(২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, টুম্পার উপর নিত্যদিন অত্যাচার করে তাঁর স্বামী অরুন বাগ। পেশায় রাজমিস্ত্রীর কাজ করা অরুন মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরেই টুম্পার উপর নানা অছিলায় শারিরীক ও মানসিক অত্যাচার করে বলে অভিযোগ। সোমবার গভীর রাতে শুয়ে থাকা অবস্থায় টুম্পার উপর চড়াও হয় অরুন। কিছু বুঝে ওঠার আগেই টুম্পার মাথায় কুড়োল দিয়ে অরুন আঘাত করে বলে অভিযোগ। এরপর কুড়োল দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে বলে অভিযোগ। আওয়াজ পেয়ে স্থানীয়রাই টুম্পাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে এদিন রাতেই ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কুড়োলটি উদ্ধার করে। তবে পলাতক অরুন। মঙ্গলবার দুপুরে টুম্পার বাপের বাড়ির লোকজন অরুনের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে।
Related Articles
তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। হাওড়ায় বললেন দিলীপ ঘোষ।
হাওড়া , ৪ সেপ্টেম্বর:- “তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। আমরা কাউকে মৃত্যুভয় দেখাই না। দেখানোর দরকারও নেই। জনগণই ওদের রাস্তা দেখিয়ে দেবে।” শুক্রবার দুপুরে হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে এসে বীরভূমের অনুব্রত মন্ডল ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই কর্মসূচি নিয়ে সারা রাজ্যের প্রতিটি […]
হাওড়ায় ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখতে পথে মন্ত্রী অরূপ।
হাওড়া , ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর দাপটে লণ্ডভণ্ড বেশ কয়েকটি জেলা। হাওড়ায় সকাল থেকেই প্রবল দমকা হাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হচ্ছে। গঙ্গাতেও জলস্তর বেড়েছে। ডুবেছে জেটি। বিপদজনক পরিস্থিতিতে অনেক মানুষকেই উদ্ধার করে মঙ্গলবার রাত থেকে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকালে হাওড়ার বিভিন্ন ঘাট এবং আশ্রয় শিবির পরিদর্শন করেন […]
জননেতা কেষ্ট মুখোপাধ্যায় নামাঙ্কিত অডিটোরিয়ামের ভার্চুয়ালি উদ্বোধনে বিধায়ক।
তরুণ মুখোপাধ্যায়, ১৩ জানুয়ারি:- শিল্প সংস্কৃতির শহর শ্রীরামপুর এর মুকুটে নুতন একটি পালক যোগ হলো। এদিন বিকালে শ্রীরামপুর পৌরসভা ভবনে দ্বার উদঘাটন করা হলো নুতন একটি অত্যাধুনিক একটি অডিটোরিয়ামের। শ্রীরামপুরের প্রয়াত জনপ্রিয় নেতা তথা শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান কেষ্ট মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এই অডিটরিয়ামটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। এদিন বিকেলে এই অনুষ্ঠানে […]







