হুগলি , ২৪ জুলাই:- দোকানের সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে তুলকালাম হুগলীর রিষড়ায়। শনিবার বাংলা পক্ষ নামে একটি সংগঠন রিষড়ার বিভিন্ন অবাঙালী এলাকায় গিয়ে দোকানের সাইনবোর্ডে নাম-ঠিকানা বাংলায় লেখার আবেদন জানায়। বাংলা পক্ষের দাবী হিন্দি-ইংরেজী যাই থাকুক না কেন আমাদের কোন আপত্তি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের দোকানপাটে বাংলা ভাষায় নাম ঠিকানা অবশ্যই লিখতে হবে। এই নিয়েই এদিন রিষড়ার বিবেকানন্দ রোড, বাঙুর পার্ক এলাকায় তুলকালাম বেঁধে যায়। কিছু দোকানদার বাংলা পক্ষের কথায় সায় না দিলেও আবার কিছু দোকানদার বিষয়টি নিয়ে ওহেতুক তর্ক শুরু করে।
Related Articles
মঞ্চ মমতার “দুয়ারে সরকার” , উধাও রাজনীতি , জ্যোতি বসুর পাদদেশে আবেদন পত্র পূরন লাল সৈনিকদের !
সুদীপ দাস, ৩ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত “দুয়ারে সরকার” প্রকল্প নিয়ে বিধানসভা ভোটের আগে কম বিরোধীতা হয়নি। বিরোধীরা কটাক্ষ করে যমের দুয়ারে সরকার বলতেও ছাড়েননি। এবারে সেই দুয়ারে সরকারের আবেদন পত্র পূরন করতে দেখা গেলো সিপিআইএম কর্মীদের। তাও আবার খোদ সিপিএমের দলীয় কার্যালয়ে। যেখানে প্রয়াত মুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর বিশাল প্রতিকৃতির […]
হুগলি ইমামবাড়া থেকে বের হল তাজিয়া সহযোগে মহরমের শোক মিছিল।
হুগলি, ৬ জুলাই:- হুগলি ইমামবাড়া থেকে বের হল তাজিয়া সহযোগে মহরমের শোক মিছিল। আজ মহরম। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এটি শোকের উৎসব। হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়াতে প্রতিবছর পালন করা হয় মহরম উৎসব। গত বৃহস্পতিবার থেকে ইমামবাড়াতে শুরু হয়েছিলো মহরম উৎসব। এই উপলক্ষে ইমামবাড়া কে সাজানো হয়। আজ উৎসবের শেষ দিন। এদিন ইমামবাড়া থেকে তাজিয়া নিয়ে ইসলাম ধর্মাবলম্বি […]
মুমুর্ষ রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে চন্ডীতলার সমৃদ্ধি ফাউণ্ডেশানের উদ্যোগে রক্তদান শিবির।
চিরঞ্জিত ঘোষ,২৬ এপ্রিল:- হুগলি চন্ডীতলা পুরনো রাজবাড়ি তে সমৃদ্ধি ফাউণ্ডেশান উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির। যখন কোভিদ নাইনটিন এর প্রভাবে সারা রাজ্য লকডাউন চলছে তার ফলে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই সময় বিভিন্ন রোগী দের রক্তের প্রয়োজন মেটাতে উদ্যোক্তা নিলেন গরলগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহ। সরকারি নির্দেশ অনুযায়ী বড় ধরনের রক্তদান না করতে […]








