কলকাতা, ২৩ জুলাই:- টিকার ডোজের অভাবে আজ রাজ্য জুড়ে করোনা টিকাকরণ ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোভ্যাকসিন টিকার অপ্রতুলতার কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় ওই টিকার দ্বিতীয় ডোজ পেতে মানুষকে হয়রান হতে হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুরসভা আজ তাদের টিকাকরণ কেন্দ্রগুলিতে কোভ্যাকসিন টিকা দেওয়া বন্ধ রেখেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অবিলম্বে চার লক্ষ কোভ্যাক্সিনের ডোজ পাঠানোর জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে৷ কিন্তু কবে সেই টিকা আসবে তা এখনও স্পষ্ট নয়৷ এই পরিস্থিতিতে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিতে গিয়ে হয়রান হচ্ছেন বহু মানুষ৷ দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও কোভ্যাক্সিনের টিকা পাচ্ছেন না তাঁরা৷ এ দিন এসএসকেএম হাসপাতালেও অনেকে কোভ্যাক্সিন নিতে ভিড় করেছিলেন৷ কিন্তু টিকা না থাকায় তাদের ফিরিয়ে দিতে বাধ্য হন হাসপাতাল কর্তৃপক্ষ।
Related Articles
ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু হল।
হাওড়া, ২৫ মে:- ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে গাছ পড়ে হাওড়ার বালির সরখেলপাড়ায় বহু পুরনো একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। ওই বাড়ির মধ্যে তিনটি পরিবারের সদস্যরা ছিলেন। এদের সকলকেই ঘটনার দিন উদ্ধার করা হয়েছিল। আজ সোমবার হাওড়া পুরসভার তরফ থেকে হেলে পড়া ওই জরাজীর্ণ বাড়িটি একাংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানেও উদ্ধার কাজে নামেন […]
বিধানসভা ভোটের মুখে উদ্ধার হলো বিপুল পরিমাণে মদ।
বাঁকুড়া , ৪ মার্চ:- বিধানসভা ভোটের মুখে বাঁকুড়া উদ্ধার বিপুল পরিমাণ মদ। বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকার একটি গোপন ডেরা থেকে এই বিপুল পরিমান মদ উদ্ধার হয়েছে বলে জানাগেছে আবগারি দফতর সূত্রে। আবগারি দফতর সূত্রে আরো জানা গেছে ভৈরব স্থানের ওই গোপন ডেরা থেকে মদ ছাড়াও উদ্ধার হয়েছে বিভিন্ন জনপ্রিয় মদের ব্র্যান্ড লেভেল, হলোগ্রাম, ছিপি […]
সারের কালোবাজারির প্রতিবাদে আন্দোলনে কৃষকরা।
গোঘাট, ২৯ নভেম্বর:- রাসায়নিক সারের কালোবাজারির প্রতিবাদে আন্দোলন শুরু করলো চাষীরা। আলু ও বরো ধানের মরসুমে রাসায়নিক সারের কালোবাজারির অভিযোগ। হুগলির গোঘাট থানার অন্তর্গত পাতুলসারার উল্লাস এলাকায় চাষের জন্য রাসায়নিক সারের দাম বেশি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চাষীদের। রাসায়নিক সার নিয়ে কালোবাজারীর অভিযোগ চাষীদের। এদিন স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে শতাধিক চাষী বিক্ষোভ দেখায়।চাষীদের অভিযোগ রাসায়নিক […]







