হুগলি,৯ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে আজ এক শিক্ষামূলক প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হলো হুগলীর চন্ডীতলা ২নম্বর ব্লকে। এখানে মূলতঃ গ্রাম-গঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের বিজ্ঞানসম্মত প্রশিক্ষন দেওয়া হয় সম্পূর্ণ বিনা ব্যায়ে। প্রত্যন্ত গ্রামে বেসরকারী নার্স সহ চিকিৎসা কর্মীরা অনেক ক্ষেত্রেই ট্রেনিং প্রাপ্ত হয়না। সম্প্রতি রাজ্য সরকার তাঁদেরকে হাতে-কলমে ট্রেনিং দিতে উদ্যোগী হয়েছে। সেই ডাকে সাড়া দিয়েই অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশন এই শিবিরের আয়োজন করেছে। সংস্থার সভাপতি কুন্তল চ্যাটার্জী, সম্পাদক অভিজিৎ বেলেলদের সহযোগীতায় এদিন কয়েকশো স্বাস্থ্যকর্মী এই শিবিরে এসে বিনাব্যায়ে প্রশিক্ষন গ্রহন করে উপকৃত হন।পাশাপাশি তিনশোর বেশি মানুষ কে বিনা ব্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শুধুমাত্র একদিনই নয় প্রতি রবিবার সুপ্রতিষ্ঠিত ডাক্তারদের দিয়ে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এইভাবেই পরিসেবা দিয়ে থাকেন তারা।
Related Articles
পেট্রোল-ডিজেলের সেঞ্চুরিতে নাভিশ্বাস আমজনতার।
হুগলি, ২৫ অক্টোবর:- সোমবার সকালে হুগলি জেলার গোঘাটের বেলি এলাকার একটি পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে লিটার প্রতি পেট্রোলের মূল্য ১০৮ টাকা ৮৩ পয়সা ও ডিজেল ১০০ টাকা ১১ পয়সা। ফলে নাভিশ্বাস উঠেছে আমজনতার। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।জুলাইয়ে সেঞ্চুরি করেছিল পেট্রোল।তার তিন মাসের মধ্যে একশোর গণ্ডি পার করল ডিজেলও।এই মূল্যবৃদ্ধির জের যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামেও পড়বে […]
ভোটের আগে দিদি নাম্বার ওয়ানের অডিশন ঘিরে বিতর্ক হুগলিতে!
হুগলি, ১৫ মে:- চুঁচুড়ায় দিদি নম্বর ওয়ানের অডিশন। ভোটারদের প্রভাবিত করে আচরন বিধি ভাঙার অভিযোগ লকেটের।রচনার দাবী অপপ্রচার করা হচ্ছে। চুঁচুড়া রবীন্দ্র নগরে দেবীদাসতলার একটি স্টুডিয়তে সকাল থেকে ভীর। মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দিদি নম্বর ওয়ান সিজিন নাইনের অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ […]
পঞ্চায়েতের বিরুদ্ধে এবার রাস্তা চুরির দুর্নীতির অভিযোগ তুললেন এলাকার মানুষ।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- আবাস যোজনায় দুর্নীতি নিয়ে এর আগে বিস্তর অভিযোগ উঠেছিল। এবার হাওড়ার মাকড়দহে রাস্তা চুরির দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় মানুষ। মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় শ্রীমানী পাড়ায় রাস্তাই তৈরি হয়নি, অথচ রাস্তা তৈরি হয়েছে বলে সেখানে ঘটা করে ফলক লাগানো হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকালে মাকড়দহ ১ নম্বর গ্রাম […]











