কলকাতা, ২২ জুলাই:- বালি, পাথর খাদান এর অবৈধ কারবার রুখতে রাজ্য সরকার নতুন খনন নীতি প্রস্তুত করছে। এ ধরনের প্রাকৃতিক সম্পদের খনন ও নিলাম সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পরিচালনার ভার মিনারেল মাইনিং কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা করেছেন। এতদিন এই দায়িত্ব ছিল সংশ্লিষ্ট জেলাশাসকের হাতে। মুখ্যমন্ত্রী বলেন খনিজ সম্পদ নিলামের বাড়তি টাকা যাতে বেআইনিভাবে কেউ লুট করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ। এবার থেকে কোথাও কোনও বালি কিংবা কয়লা লুটের খবর পেলে অনলাইনের মাধ্যমে সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। স্থানীয় প্রাকৃতির সম্পদ লুট একেবারেই বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন।
Related Articles
জগদ্দলে প্রাক্তন বিজেপি সাংসদদের বাড়ির লক্ষ্য করে বোমাবাজি সহ গুলি চালানোর অভিযোগ।
উঃ২৪পরগনা, ৪ অক্টোবর:- শুক্রবার সাত সকালেই উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জগদ্দলের মেঘনামোড়ে প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাসভবন মজদুর ভবনের সামনে গুলি, বোমাবাজির ঘটনায় এলাকার যথেষ্ট থমথমের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার এক্স হ্যান্ডেল এ পোস্ট করে লিখেছেন কুখ্যাত সমাজবিরোধী নমিত সিং পুলিশের সহযোগিতায় তার অফিস […]
হাওড়ার পুজোমন্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- মহালয়ার একদিন আগেই শনিবার হাওড়ার বেশ কয়েকটি বড়ো পুজোমন্ডপ পরিদর্শন করেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। সঙ্গে ছিলেন পুলিশের পদস্থ কর্তারাও। নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা এদিন সরোজমিন করা হয়। শনিবার সকাল থেকে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করা হয়। কমিশনার নিজে কথা বলেন পুজো […]
জেলায় ১ম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেমের হাই মাস্ট বসতে চলেছে পান্ডুয়ায়।
সুদীপ দাস, ১৫ জুন:- হুগলী জেলায় এই ১ম পরীক্ষামূলকভাবে সোলার সিস্টেমের হাই মাস্ট বসানোর কাজ শুরু হলো পান্ডুয়ায়। ১৫তম অর্থ কমিশনের টাকায় পান্ডুয়া গ্রামীন হাসপাতাল ও পান্ডুয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এই দুটি উচ্চতা সম্পন্ন আলি বসানো হচ্ছে। অদূর ভবিষ্যতের কথা ভেবে সূর্যালোকের আলোকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে ইতিমধ্যেই চাষেবাদে স্যালো পাম্প চালানো শুরু হয়েছে জেলার […]








