হুগলি, ১৯ জুলাই:- সিঙ্গুর গ্রামীন হাসপাতালে আজ বিশেষ ক্যাম্প করে তৃতীয় লিঙ্গের জনসাধারণকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। জেলা স্বাস্হ্য দফতর ও সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন তাঁদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ভীড় জমায় তৃতীয় লিঙ্গের মানুষজন। ভ্যাকসিন পেয়ে খুশি বৃহন্নলারা। তারা জানিয়েছে, রাজ্য সরকার এই কোভিড পরিস্থিতিতে তাঁদের শরীর সুস্থ রাখার যে প্রয়াস নিয়ে ভ্যাকসিনের উদ্যোগ নিয়েছে, তাতে তারা খুশি।
Related Articles
ফারাক্কা ব্রিজের দ্বিতীয় সেতুর নির্মিয়মান গ্যাডার ভেঙে গুরুতর জখম ৭ জন শ্রমিক।
মালদা,১৬ ফেব্রুয়ারি:- কেন্দ্র সরকারের প্রকল্পে ফারাক্কা ব্রিজের দ্বিতীয় সেতুর নির্মিয়মান গ্যাডার ভেঙে গুরুতর জখম ৭ জন শ্রমিক। আহতদের প্রত্যেকের অবস্থা সঙ্কটজনক বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে। এমনকি শেষ পাওয়া খবরে দুইজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্রে। সংকটজনক অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। […]
পঞ্চায়েতে হিংসা নিয়ে মোদির অভিযোগের জবাবে নোটবন্দির প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ মমতার।
কলকাতা, ১২ আগস্ট:- রাজ্যে পঞ্চায়েত ভোট ওপরিবর্তী পর্যায়ে হিংসার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদীর তোলা অভিযোগের জবাবে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাফেল চুক্তি কেলেঙ্কারি থেকে নোটবন্দির প্রসঙ্গ টেনে তাঁকে পাল্টা তীব্র আক্রমণ শানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি বলেন প্রধানমন্ত্রী মুখে দেশবাসীর স্বার্থরক্ষার কথা বলেন, আর কাজে সেটাই করেন যাতে বিজেপির স্বার্থ উপকৃত […]
বৃদ্ধা মায়ের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে।
বনগাঁ, ২ মে:- ৬৫ বছরের বৃদ্ধা অসুস্থ মা ঘরে রয়েছে মাকে খেতে দেয় না ছেলে। এমনকি মায়ের অসুস্থতার খবর নেয় না ছেলে। অসুস্থ হয়ে শুয়ে থাকতে থাকতে গায়ে হয়েছে ঘা, তবুও হুশ নেই ছেলের। ছেলে পাশের একতলা বাড়িতে সুখে দিন যাপন করছে নিজের ছেলে মেয়েকে নিয়ে কিন্তু পাশের ঘরে মা অবহেলায় একা একা পড়ে রয়েছে। […]








