কলকাতা, ১৬ জুলাই:- বিশিষ্ট সাংবাদিক রাজীব ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘকাল ‘আজকাল’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রথমে নিউজ এডিটর ও পরবর্তীতে যুগ্ম সম্পাদক ছিলেন। কাজ করেছেন ‘বর্তমান’ পত্রিকাতেও। সংবাদ সম্পাদনায় তাঁর বিশেষ দক্ষতা ছিল। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি রাজীব ঘোষের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
Related Articles
এবার দুয়ারের সরকার শিবির এই বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ।
কলকাতা, ২৩ মার্চ:- এবার দুয়ারে সরকার শিবিরেই রাজ্যের চোখের আলো কর্মসূচির আওতায় বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ মিলবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর প্রত্যেক জেলার জেলাশাসক, সিএমওএইচদের চিঠি দিয়ে শিবিরগুলোতে চক্ষু পরীক্ষার উপযুক্ত বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। শিবিরে গিয়ে চক্ষু পরীক্ষার জন্য কেউ আবেদন করলে তিন দিনের মধ্যে আবেদনকারী যাতে চক্ষু পরীক্ষা করতে পারেন তা শিবির থেকেই ব্যবস্থা […]
অভিষেকের নবজোয়ার, হাওড়ায় সাইকেলে বাড়ি বাড়ি প্রচারে যুব তৃণমূল।
হাওড়া, ২৮ মে:- আগামী সপ্তাহেই দলের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে হাওড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই উপলক্ষে রবিবার ছুটির সকালে সাইকেলে চড়ে বাড়ি বাড়ি প্রচার করলেন দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। এদিন দক্ষিণ হাওড়া কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে পাড়ায় পাড়ায় সাইকেলে চড়ে ও বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে বিপুল সংখ্যক […]
নন্দ উৎসবকে ঘিরে উৎসাহ আরামবাগে।
মহেশ্বর চক্রবর্তী, ৩১ আগস্ট:- জন্মাষ্ঠমীর ঠিক পরের দিনই ভারতবাসী মেতে ওঠেন নন্দ উৎসবে। গোকুল রাজ নন্দ হলেন শ্রীকৃষ্ণের পালিত পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাতে। নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে। ভারতবর্ষের এই প্রাচীন পরমপরা ও ঐতিহ্য মিশিত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার সাথে নন্দ উৎসব ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই দেখা যায়।তবে […]










