কলকাতা, ১৬ জুলাই:- চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে ২০ জুলাই। ওই দিন সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে। wbresults.nic.in, exametc.com সহ ১২ টি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। কোভিডের জেরে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যায়। পর্ষদের পক্ষ জানানো হয়েছে, ৫০-৫০ অনুপাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে। উল্লেখ্য, এবছর পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের এডমিট কার্ডও দেওয়া হয়নি। তাই নবম শ্রেণিতে ওঠার পরেই তাঁরা যে রেজিস্ট্রেশন নম্বর পেয়েছিল, সেটার ভিত্তিতে প্রাপ্ত নম্বর জানতে পারবে। এরই সঙ্গে জানানো হয়েছে যে, এবার পরীক্ষার্থীরা মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ডও হাতে পাবে।
Related Articles
করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৩ দশমিক ৬৪ শতাংশে পৌঁছেছে।
হাওড়া ,৯ ডিসেম্বর:- গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে দুই হাজার ৯৫৬ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৫ লাখ ১০ হাজার ৯৫১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৪৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য […]
লোকাল ট্রেন চালু নিয়ে ডিআরএমের সঙ্গে বৈঠক করলেন লকেট চট্টোপাধ্যায়।
হাওড়া, ২৫ জুন:- লোকাল ট্রেন চালু নিয়ে হাওড়ার ডিআরএমের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বললেন ট্রেন চালানোর ব্যাপারে রেল কতৃপক্ষ প্রস্তুত রয়েছে। রাজ্য সরকার চাইলেই লোকাল ট্রেন পরিষেবা শুরু করা সম্ভব। রেল যেহেতু কেন্দ্রের অধীন তাই ইচ্ছে করেই লোকাল ট্রেন চালু করতে সম্মতি দিচ্ছে না রাজ্য সরকার। এমনই অভিযোগ লকেটের। উল্লেখ্য, এর […]
টীম গেম কে প্রাধান্য দিচ্ছেন গঞ্জালেস।
অঞ্জন চট্টোপাধ্যায়,১১ ফেব্রুয়ারি:- পরের মরসুম এ কোচ ভিকুনা সমেত পুরো দলটাকে প্রায় দেখা যাবে না আই এস এলে। আইলীগ জিতে একটা দলের কাছে এর থেকে দুঃখের আর কিছু হতেপারে না। তবে হাতে গোনা যে কয়েকজন পরের মরসুম এ এটিকে সঙ্গে থাকতে পারে তাঁদের মধ্যে অন্যতম গঞ্জালেস। এখনো এটিকে ডিফেন্স মজবুত না । আর এই স্পেনিশ […]






