কলকাতা, ১৪ জুলাই:- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রাজ্য সরকার নতুন কিছু ছাড় সহ কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বৃদ্ধি করেছে।৩০ জুলাই পর্যন্ত এই বিধি নিষেধ চলাকালীন লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকলেও এই পর্যায়ে সপ্তাহে মেট্রো চলাচলকে ছাড় দেওয়া হয়েছে। ১৬ জুলাই থেকে সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচল করবে। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষকে যাত্রীদের মাস্ক পরা, মেট্রোতে নিয়মিত স্যানিটাইজেশন ও কোভিড সংক্রান্ত বিধি পালনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। দোকান-বাজার- শপিং মল খোলার সময় সংক্রান্তঃ বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়েছে। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল। রেস্তোরাঁ, বার ইত্যাদি রাত আটটা পর্যন্ত খোলা রাখা যাবে। রাজ্য-জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য খুলবে সুইমিং পুল খোলা হবে। সকাল ৬-১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে সেগুলি খোলা যাবে। ব্যাংকে গ্রাহক পরিষেবা সময়সীমা বাড়িয়ে সকাল ১০-বিকেল ৩টে পর্যন্ত করা হয়েছে। তবে স্কুল-কলেজ-সিনেমা হল বন্ধই থাকছে।
Related Articles
কৃষি বিল বাতিলের দাবিতে হাওড়ায় অবরোধ বাম – কংগ্রেসের।
হাওড়া , ২৫ সেপ্টেম্বর:- কৃষিবিল বাতিলের দাবিতে হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে শুক্রবার বিকালে অবরোধ বিক্ষোভ করে ১৬ টি বাম দল ও জাতীয় কংগ্রেস। এদিন সংক্ষিপ্ত পথসভার পর বিক্ষোভ ও অবরোধ শুরু হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এদিন নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই লোকসভায় কৃষি সংক্রান্ত তিনটি বিল পাস […]
জাল ভ্যাকসিনের পর জাল ওষুধ , উত্তেজনা পান্ডুয়ায় !
সুদীপ দাস, ৯ জুলাই:- রাজ্যে ভূয়ো কারবারীদের রমরমা। এবারে এলাকায় চিকিৎসক হিসাবে পরিচিত এক ওষুধ ব্যাবসায়ীর মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র হাতেনাতে ধরা পরলো। অভিযুক্ত ওই ব্যাবসায়ী আপাতত পুলিশ হেফাজতে। ধৃতের নাম মনোজ পালিত (৫০)। বহুদিন ধরেই মনোজ মেয়াদ উত্তীর্ণ ওষুধের এক্সপায়েরি ডেট অ্যাসিড দ্বারা তুলে দিয়ে নতুন ডেট বসিয়ে বিক্রি করতেন বলে অভিযোগ। স্থানীয় […]
অ্যাডমিট ফেলে আসা ছাত্রীর বাড়ি থেকে নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে বসার ব্যবস্থা পুলিশের।
হুগলি, ৮ ফেব্রুয়ারি:- আবারো হুগলি জেলায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশের মানবিক রূপ। মাধ্যমিক পরীক্ষা চলছে আর আজ অঙ্ক পরীক্ষা। কানাইপুর হাই স্কুলে পড়েছে মাধ্যমিক পরীক্ষার। সিট। আর এবার অঙ্ক পরীক্ষা দিতে এসে অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে দাঁড়ালো কানাইপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক। এদিন সকালে চাকুন্দি হাই স্কুলের ছাত্রী মারিয়াম সিদ্দিকা অঙ্ক পরীক্ষা দিতে […]







