কলকাতা, ১৩ জুলাই:- পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচন সম্পূর্ন আইন মেনেই করা হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ বিরোধী বিজেপির যে আট জন বিধায়ক বিধানসভা কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন সেই প্রসঙ্গে তিনি বলেন পদত্যাগপত্র জমা নেওয়া হয়েছে। পরীক্ষা করে দুই একদিনের মধ্যে সব জানানো হবে বলে তিনি জানান। প্রসঙ্গত আগামী শুক্রবার বিধানসভার ৪১ টি কমিটির চেয়ারম্যানদের নিয়ে অধ্যক্ষ যে বৈঠক ডেকেছেন তার আগেই বিজেপি বিধায়করা এই পদ থেকে ইস্তফা দিলেন। এই প্রসঙ্গে অধ্যক্ষ জানান তারা রাজ্যপাল বা রাষ্ট্রপতি কাছেও অভিযোগ জানাতে পারেন। লোকসভায় যে উপাধ্যক্ষ নির্বাচন হচ্ছে না সেটা নিয়ে কি বিজেপি দাবি তুলবে সেই প্রশ্নও তুলেছেন তিনি।
Related Articles
যুব সভাপতির নামে ভুয়ো ফোন করে টাকা দাবি, হাতেনাতে ধৃত প্রতারক।
হাওড়া, ৫ জুলাই:- যুব সভাপতির নাম নিয়ে ভুয়ো ফোন কলে টাকা দাবি, টাকা নিতে এসে হাতেনাতে ধৃত প্রতারক। অভিযোগ, হাওড়া জেলা তৃণমূল যুব সভাপতির নাম ব্যবহার করে ওই ভুয়ো ফোন করা হয়েছিল। ফোনে একাধিক ব্যবসায়ীর কাছে রথের অনুষ্ঠানের জন্য টাকা দাবি করা হয়েছিল। রামরাজাতলা জগাছা এলাকার এক ব্যবসায়ী ওই ভুয়ো ফোন কল পেয়ে বিষয়টি দলের […]
হাওড়ায় সার্ভিস সেন্টার থেকে ‘চুরি’ যাওয়া ১৮ লাখের গাড়ি উদ্ধার ওড়িশায়।
হাওড়া, ২৫ জুলাই:- হাওড়ায় একটি নামি কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ‘চুরি’ যাওয়া ১৮ লাখের স্করপিও গাড়ি ওড়িশার জলেশ্বর থেকে উদ্ধার করলো পুলিশ। ওই ঘটনায় চুরির অভিযোগ দায়ের হয়েছিল হাওড়ার সাঁকরাইল থানায়। এই ঘটনায় সার্ভিস সেন্টার কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন অপরিচিত এক দুষ্কৃতী বেলা ১১টা নাগাদ হাওড়ার […]
উলুবেরিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কানাইপুরের বিশ্বজিতের।
হুগলি, ৮ আগস্ট:- পেটের টানে গাড়ি নিয়ে ভাড়া যাওয়াই কাল হলো কানাইপুর এর বাসিন্দা বিশ্বজিৎ দাস (৩১) এর। এক বছর আগেই মৃত্যু হয়েছে বাবার। আর বাবার মৃত্যুর একবছরের মধ্যেই চলে গেলো ছেলে। সদ্য তিন মাস হয়েছে বিয়ে হয়েছে। স্ত্রীকে শেষ ফোন তাড়াতাড়ি বাড়ি ফিরব কিন্তু বাড়ি আর ফেরা হলো না বিশ্বজিৎ এর। উলবেরিয়া মর্মান্তিক পথ […]









