হাওড়া, ১৩ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে শিবপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক চন্দন কান্তি চক্রবর্তী ও তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জীর উদ্যোগে মঙ্গলবার সকালে বালিটিকুরী মুক্তরাম হাইস্কুলে। এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য “এক টাকায় ব্যাগ ভর্তি বাজার” কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে দেড় হাজার পরিবারের হাতে এদিন আলু-পেঁয়াজ থেকে শুরু করে সবজি, কাচাঁলঙ্কা, পাতিলেবু, মুড়ি-বিস্কুট থেকে শুরু করে সয়াবিন, সরিষার তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়, জেলা তৃনমূল কংগ্রেস কমিটির সভাপতি ভাস্কর ভট্টাচার্য প্রমুখ।
Related Articles
কোভিড চিকিৎসায় বেলেঘাটা আইডি হাসপাতালে আরো ১০০ শয্যা বাড়ানো হলো।
কলকাতা, ৭ ডিসেম্বর:- কোভিড রোগীদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে আরো ১০০ শয্যা বাড়ানো হয়েছে বলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন সমাদ্দার জানিয়েছেন। তিনি আজ বলেন, এর ফলে হাসপাতালে মোট কোভিড শয্যা বেড়ে হলো ২১৫। নতুন ১০০ টি শয্যার মধ্যে ৫০ টি শয্যা এইচ ডি ইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটের অধীন থাকবে। যার […]
হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযান। বেআইনিভাবে তেল বিক্রির অভিযোগে আটক ট্যাঙ্কার চালক।
হাওড়া,১ জুন:- লকডাউনের নিয়মবিধি অমান্য করে অনেকদিন ধরেই স্থানীয় একটি দোকানে বেআইনিভাবে পামলিন তেল বিক্রি করছিলেন এক ট্যাঙ্কার চালক। হাওড়া সিটি পুলিশ ওই অভিযোগ পেয়ে বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেফতার করে ওই অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম পাপ্পু সাউ। হাওড়া থানা এলাকার বেলিলিয়াস রোডের বাসিন্দা তিনি। পাপ্পু ভোজ্য পামোলিন তেলের ট্যাঙ্কার চালক বলে […]
এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে আরও কঠোর বিধি-নিষেধের বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে রাজ্য সরকার ভবিষ্যতে আরও কঠোর বিধি নিষেধ আরোপ করতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত ৭-৮ দিনে ৪৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল […]







