হাওড়া, ১২ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে অবশেষে পুলিশের জালে শুভদীপ বন্দোপাধ্যায়। দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গতকাল মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে হাওড়া সিটি পুলিশের একটি দল দিল্লিতে রওনা দেন। দিল্লি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। আজ দিল্লি আদালতে তাকে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে হাওড়া আনা হবে।
Related Articles
প্রয়াত সিঙ্গুরের সিপিআইএম নেতা সুহৃদ দত্ত।
হুগলি, ৯ নভেম্বর:- তার গ্রেফতারী রাজ্য রাজনীতিতে তোলপার ফেলেছিল। সিঙ্গুর জমি আন্দোলন অন্য মাত্রা পেয়েছিল সুহৃদ দত্ত সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ায়। সিঙ্গুরের সেই সিপিএম নেতা সুহৃদ দত্ত প্রয়াত হলেন।বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সিঙ্গুরের অপূর্বপুরের বাড়িতে বৃহস্পতিবার সকাল সারে এগারোটা নাগাদ মৃত্যু হয় তার। অকৃতদার সুহৃদ দত্ত আজীবন সিপিএম সদস্য ছিলেন। […]
করোনা নিয়ে উন্নতির পথে হুগলি।
হুগলি,৪ এপ্রিল:- কোভিড ১৯ মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে জেলায় ১৯ হাজার ৭০০ জন মানুষ কে হোম কোয়ারান্টিনে রেখে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন ।এ ছাড়া করোনা সন্দেহে ৪২ জনের সোয়াব পরীক্ষার জন্য বেলেঘাটার নাইসেডে পাঠানো হলে মাত্র ২ জনের রির্পোট পজিটিভ হয়েছে। ৬ জন রোগীর রির্পোট এখনো হাতে আসেনি।আইসোলেশনে ৪৮ জন থাকলেও সেটা সংখ্যায় কমে ৫ […]
জেলার সাফাই কর্মীদের দেখতে জেলায় ন্যাশনাল কমিশন অফ সাফাই কর্মচারির চেয়ারম্যান।
হুগলি,২০ ডিসেম্বর:- জেলার সাফাই কর্মীরা ঠিক কেমন আছেন তা সরেজমিনে দেখতে আজ জেলায় আসেন ন্যাশনাল কমিশন অফ সাফাই কর্মচারির চেয়ারম্যান মনোহর ভালজিভাই জালা। এদিন মূলত পৌরসভার সাফাই কর্মীরা রাজ্য শ্রম আইন অনুযায়ী ন্যুনতম বেতন সহ আবাস, জল, আলো কিংবা পিএফ, গ্রাচুইটি পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন। এবিষয়ে তিনি চুঁচুড়ায় নতুন জেলাশাসক দপ্তরে একটি বৈঠক করেন। […]







