হাওড়া, ১২ জুলাই:- ফের আগুন হাওড়ায়। আজ ভোররাতের ঘটনা। সালকিয়া বাঁধাঘাটের বার্নিং ঘাট সংলগ্ন একটি তুলোর গোডাউনে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লাগে। গোডাউনের ভিতরে ছাঁট তুলো মজুত ছিল। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, এদিন ভোররাতে হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে ওই ছাঁট তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। স্থানীয় মানুষজন কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলকে খবর দেন। আগুনে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বলে অনুমান করা হচ্ছে।
Related Articles
পশ্চিমবঙ্গ দিবস এবং বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে সাংবাদিক বৈঠক হুগলি জেলা প্রশাসনের।
হুগলি, ১৮ জুন :- বৃহস্পতিবার হুগলি জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। বৈঠকে আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলিতে প্রধানমন্ত্রীের বিশেষ সফর সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি ২১ জুন বিশ্ব যোগা দিবস উদযাপন […]
মাহেশ পর্যটন কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে।
হুগলি, ৯ নভেম্বর:- ৬২৮ বছরের প্রাচীন মাহেশের জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্রের দ্বিতীয় দফার কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ২০১৯ সালে রথযাত্রার দিন মাহেশে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশের জগন্নাথ মন্দিরের জীর্ণ অবস্থা দেখে খুবই ব্যথিত হন, এবং তিনি সেই রথযাত্রার মঞ্চ থেকে ঘোষণা করেন শ্রীরামপুরের মাহেশ গ্রামকে পর্যটন মানচিত্রে তুলে আনা […]
আজ নন্দীগ্রামে হাইভোল্টেজ দিন।
পূর্ব মেদিনীপুর, ১ এপ্রিল:- আজ নন্দীগ্রামে হাইভোল্টেজ দিন। সকাল থেকেই কিছুটা উত্তপ্ত নন্দীগ্রাম। তারই মাঝে সকাল সকাল ভোট দিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। এবারের একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। এই কেন্দ্র তিনি এবার প্রথমবার ভোট দিলেন। সকালবেলায় তিনি দেরি না করেই বেরিয়ে পড়লেন ভোট দিতে। যদিও ভোট দিতে তিনি বেরোন নিজের কাঁথির বাড়ির […]








