হুগলি, ১১ জুলাই:- গাড়িতে বসে টোপর মাথায় বর। কিন্তু তেল নেই গাড়িতে। কি করা যায় ? গাড়ির বনেটে দড়ি বেঁধে সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন কিছু মানুষ। যার পুরোভাগে রয়েছেন বিধায়ক কাঞ্চন মল্লিক! এদিন দুপুরে উত্তরপাড়া শিবতলায় উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস এরকম অভিনব ভাবেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালো। আসলে একটা সময় যখন এত যানবাহন ছিল না তখন লোকে পশুচালিত গাড়ি ব্যবহার করতো। মানুষ বিবাহ ও করতে যেত গরুর গাড়ি চেপে। এদিন উত্তরপাড়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সেরকম চিত্রই তুলে ধরা হয়।
Related Articles
করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আজ জরুরি বৈঠক নবান্নে।
কলকাতা , ২২ মার্চ:- বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে কোভিড সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন। সবকটি জেলার জেলাশাসকদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে। বৈঠকে কোভিড পরিস্থিতি পর্যালোচনায় পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। Post Views: 546
উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে তৃণমূল সাংসদদের কুরুচিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের প্রতিবাদে চুঁচুড়ায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ২১ ডিসেম্বর:- শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে কুরুচিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের প্রতিবাদে বিজেপির অবরোধ ঘিরে তুলকালাম চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। অবরোধ চলাকালীন কল্যাণের কুশপুতুলে আগুন দিতেই সক্রিয় হয় পুলিশ। আগুন নেভাতে গিয়ে বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ। এক কর্মীকে টেনেহিঁচড়ে পুলিশ গাড়িতে তুলতে গেলেই অন্যান্য কর্মীরা পুলিশের পথ আটকায়। শুরু হয় ধাক্কাধাক্কি। […]
লোকসভা ভোটের প্রস্তুতি দেখতে ১৮ই আগস্ট নির্বাচন কমিশনের ৮ সদস্যের প্রতিনিধি দল রাজ্যে।
কলকাতা, ১০ আগস্ট:- আগামী লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৮ ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের আট সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। ১৯ অগস্ট প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। ওই প্রতিনিধি দলে ৪ জন ডেপুটি ইলেকশন কমিশনার পদ মর্যাদার আধিকারিক থাকছেন। কমিশন সূত্রে খবর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেনআগামী লোকসভা […]








