হুগলি,৭ ফেব্রুয়ারি:- কোন্নগরের পর বাঘরোল আতঙ্ক হুগলীর পোলবা থানার জারুরা এলাকায়। শুক্রবার জারুরার উত্তরপাড়া এলাকাবাসীদের পেতে রাখা ফাঁদে ধরা দেয় বাঘরোলটি। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক ধরে ওই এলাকার গৃহপালিত হাঁস-মুরগী উধাও হয়ে যাচ্ছিলো। বেশ কয়েকটির রক্তাক্ত দেহও মিলেছিলো। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার রাতে তাঁরাই ওই ফাঁদ পাতে। আর সেখানেই ধরা দেয় বাঘের মতো দেখতে বিরল ওই প্রানীটি। আদিবাসী অধ্যুষিত ওই এলাকার মানুষ বাঘরোলটির মাংস খাওয়ার উদ্যত হন। কিন্তু পোলবা থানার পুলিশ খবর পেয়েই সেখানে পৌঁছয়। গ্রামবাসীদের দাবী ছিলো পুলিশ নয়, একমাত্র বনদপ্তরের হাতেই প্রানীটিকে তুলে দিতে চায়। পুলিশ তাঁদের কথামতো বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা এসে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়।
Related Articles
ইসিবি চেয়ারম্যান থেকে এবার আইসিসির মসনদে কলিন গ্রেভস ? চাপে মনোহর।
স্পোর্টস ডেস্ক,২৬ মে:- আইসিসির আসন্ন নির্বাচনের আগেই বড় ধাক্কা খেলেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ইংল্যান্ড ও ওয়ালস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আর্থিক লেনদেনের অভিযোগ এনেছিলেন। এই অভিযোগই এবার এথিক্স অফিসার খারিজ করে দিলেন। আর্থিক লেনদেনের অভিযোগ এনে নির্বাচন স্থগিত হোক চেয়েছিলেন মনোহর। তবে এথিক্স অফিসার স্পষ্ট জানিয়ে […]
করোনা আবহে কোন্নগরের মানুষের আরেক নরক যন্ত্রনা নৈটি রোড।
হুগলি , ৩ সেপ্টেম্বর:- করোনা আবহে হুগলি জেলার কোন্নগরের মানুষের আরেক নরক যন্ত্রনা নৈটি রোড। কোন্নগরের জিটি রোড ও ডানকুনির এন এইচ ২ এর মধ্যে প্রধান যোগাযোগকারী রাস্তা এই নৈটি রোড। কিন্তু এই প্রধান সড়কের অবস্থা খুবই শোচনীয়। ভোট আসে ভোট যায় মানুষ পায় শুধুই প্রতিশ্রুতি কিন্তু নৈটি রোড থাকে একই অবস্থায় ।এই রাস্তা ব্যবহার […]
শ্রীরামপুর থেকে চুঁচুড়া ফাঁকা চেয়ার , নেই নাড্ডা ! হতাশ মুখে ঘড়মুখো গেরুয়া ব্রিগেড।
সুদীপ দাস , ৫ এপ্রিল:- শ্রীরামপুরের পর চুঁচুড়া জেলায় বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে.পি নাড্ডার দুটি সভাই বাতিল। সোমবার শ্রীরামপুর এবং চুঁচুড়ায় নাড্ডাজির নির্বাচনী সভা ছিলো। সকাল সাড়ে এগারোটায় শ্রীরামপুরের সভায় তাঁর আসার কথা থাকলেও তিনি আসেননি। সেইমত শ্রীরামপুর স্টেডিয়াম সভা শুরু হলেও ঘন্টাখানেক পরই মঞ্চ থেকে দলীয় নেতৃত্বে ঘোষনা করেন দিল্লীতে জরুরি বৈঠকের কারনে তিনি […]






