হাওড়া, ১০ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ ও আগামীকাল প্রতিটি বিধানসভা কেন্দ্র ব্যাপী বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই ইস্যুতে শনিবার সকালে হাওড়ায় শিবপুর বড়ো ঘড়ির মোড়ে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। এছাড়াও তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন অরূপ রায়।
Related Articles
গোলাবাড়ি থানা এলাকার দোকান থেকেই উদ্ধার গাঁজা। উত্তেজনা এলাকায়।
হাওড়া, ৮ জানুয়ারি:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পাঞ্জাব লেনের একটি দোকান থেকে প্রায় এক কেজির কাছাকাছি গাঁজার প্যাকেট সহ একজনকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ওই ঘটনা ঘটে। কোথা থেকে কিভাবে এলো এই গাঁজার প্যাকেট তার সদুত্তর না দিতে পারায় স্থানীয় বাসিন্দারা গোলাবাড়ি থানায় খবর দেয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। Post Views: 511
বাজারের ব্যবসায়ীরা করলেন রাস্তা অবরোধ।
হাওড়া, ১১ জুলাই:- কোভিড পরিস্থিতিতে ডোমজুড়ে বেশ কিছু বাজার আজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। রবিবার সকালে সেইমতো হাওড়ার ডোমজুড়ের সলপ বাজার পুলিশ বন্ধ করতে গেলে বিক্রেতা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ঝামেলা শুরু হয়ে যায়। এরপর বাজারের ব্যবসায়ীরা হাওড়া আমতা রোড কিছুক্ষণ অবরোধ করেন। ব্যবসায়ীদের অভিযোগ, আজ এখানে বাজার যে বন্ধ থাকবে তা তারা জানতেন না। […]
ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে, সবজির গাড়ি উল্টে মৃত ১, আহত ১০।
হাওড়া, ৭ নভেম্বর:- ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে, সবজির গাড়ি উল্টে মৃত ১, আহত ১০। ওই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সলপ এলাকায়। ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে জাতীয় সড়কে। জানা গেছে, পান ও সুপুরি নিয়ে পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে শ্যামবাজারের দিকে আসছিল গাড়িটি। সলপ এলাকায় গাড়ির চাকা ফেটে বিপত্তি ঘটে। গাড়িটি […]










