হাওড়া, ৯ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার মুন্সিরহাটে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। শুক্রবার সকালে জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতি ও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় মুন্সিরহাট পেট্রল পাম্পে। জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিকেত চক্রবর্তী বলেন, আগামী দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি না কমলে তারা প্রতিবাদ আন্দোলন লাগাতার চালিয়ে যাবেন।
Related Articles
মাহেন্দ্রক্ষণে মাহি যুগের অবসান, শচীন-সৌরভদের শুভেচ্ছা ।
স্পোর্টস ডেস্ক, ১৬ আগস্ট:- ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান । শনিবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় হঠাৎই সকলের মন খারাপ করে দিয়ে ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । ধোনির অবসরের খবর সামনে আসতেই , মাহির ভবিষ্যত জীবনের জন্য শুভেচ্ছা কামনা করেছেন দেশ-বিদেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার সহ দেশের […]
মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য।
হুগলি,১৬ ফেব্রুয়ারি:- রবিবার সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুৎ বাবুর । তাঁর বয়স হয়েছিল ৫১। আহতদের চন্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার ভাই ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন । […]
রাজ্য বাজেটের সমালোচনায় অশোক লাহিড়ী।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার ছিল বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনার প্রথম দিন। বুধবারই ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথম দিনেই ‘ভোটমুখি প্রচার সর্বস্ব’ বলে বাজেটের কড়া সমালোচনা করেছে বিজেপি। এদিনও বাজেটের উপর আলোচনাকে কেন্দ্র করে সরকার পক্ষ ও বিরোধী দলের মধ্যে তরজায় অধিবেশন কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সদস্যরা বাজেটকে […]









