কলকাতা, ৮ জুলাই:- রেজিস্ট্রারার অফ কো–অপারেটিভ সোসাইটির পি মোহন গান্ধীকে ওয়েস্ট বেঙ্গল মিনার্যাল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। ২০০৫ সালের আইএএস স্মিতা পাণ্ডেকে স্টেট রুরাল লাইভলিহুড মিশনের সিইও করা হলো। তিনি এতদিন, তথ্য প্রযুক্তি দপ্তরের বিভাগীয় সচিব ও ওয়েবেলের এমডি ছিলেন। শিক্ষা দপ্তরের বিভাগীয় সচিব কৌশিক হালদারকে ওয়েবেলের এমডি করা হলো। পাশাপাশি তাঁকে তথ্য প্রযুক্তি দপ্তরের বিভাগীয় সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। ২০০৭ সালের আইএএস অনুরাগ শ্রীবাস্তবকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউসের কর্পোরেশনের এমডি করা হলো। পাশাপাশি তিনি খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্বও সামলাবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অধিকর্তা ও বিশ্ব বাংলা নিগমের এমডি দেবীপ্রসাদ কারানামকে অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগমের দায়িত্বে নিয়ে আসা হলো। তাঁর জায়গায় এলেন ২০১১ সালের আইএএস ইউ স্বরূপ। তিনি এতদিন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের যুগ্ম সচিব ছিলেন। বস্ত্র দপ্তরের অধিকর্তা নিখিল নির্মলকে ডব্লিউবিএসআইডিসিএল–এর এমডি করা হলো। বস্ত্র দপ্তরের অধিকর্তার পদটি তাঁর অতিরিক্ত দায়িত্বে থাকবে।
Related Articles
আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়কের।
মহেশ্বর চক্রবর্তী, ১৬ আগস্ট:- আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারে। দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফ্রম তুলতে এসে অসুস্থ হয়ে পড়ে একজন মহিলা। কোমরে চোট পান।তা দেখে তড়িঘড়ি গোঘাটের বিধায়ক নিজে অ্যাম্বুলেন্স ডেকে স্টেচারে করে হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ ওই মহিলার নাম রেবা রায়। বাড়ি কামারপুকুরের লাহাবাজার এলাকায়। জানা গিয়েছে, গোঘাট দু’নম্বর […]
লকডাউনকে উপেক্ষা করে দোকান খোলায় ডানকুনিতে আটক ৫৪।
চিরঞ্জিত ঘোষ , ৮ আগস্ট:- শনিবার সকাল থেকে রাজ্যের অন্যান্য স্থান গুলির সঙ্গে হুগলি জেলাতেও শুরু হয়েছে আগস্ট মাসের দ্বিতীয় সম্পূর্ণ লকডাউন । ডানকুনি থানার মোল্লাবের এলাকায় সকালেই লকডাউনকে উপেক্ষা করে বেশ কয়েকটি চায়ের দোকান খোলা থাকায় স্থানীয় মানুষ প্রতিবাদ করে । পড়ে থানায় খবর দিলে ডানকুনি থানার পুলিশ এসে দোকানগুলি বন্ধ করার পাশাপাশি বেশ […]
পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে নয়া মোর! গ্রেফতার এক মহিলা।
হুগলি, ৬ মে:- পান্ডুয়া বোমা বিস্ফোরনে নয়া মোর! এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার জানিয়েছেন, আহত এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মহিলা অভিযোগকারী প্রাক্তন স্ত্রী। ব্যক্তিগত শ্ত্রু তার জেরে নেতাজি পল্লীতে বোমা রাখা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। সেই বোমাকে বল ভেবে খেলতে যায় তিন […]







