তারকেশ্বর, ৮ জুলাই:- রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রচপাল সিং প্রয়ানে শোকের ছায়া এলাকায়। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৮ বছর। জানা গিয়েছে, কলকাতায় তার নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন এবং মৃত রচপাল সিংয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও পাশে থাকার বার্তা দেন। রচপাল সিং রাজ্যের মন্ত্রী সভায় পর্যটন ও পরিকল্পনা দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলে ছিলেন। এই খবর জানাজানি হতেই তারকেশ্বর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। ২০১১ সাল থেকে দুইবার বিধায়ক হিসাবে তিনি তারকেশ্বরে কাজ করে ছিলেন। সব মিলিয়ে এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।
Related Articles
ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি।
হাওড়া, ১১ জুন:- রানীগঞ্জের কায়দায় এবার ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতি। দিনে দুপুরে বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে লুট চালাল দুষ্কৃতীরা। হাওড়া ডোমজুড়ে সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতি।সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে। দোকানের কর্মীদের আটকে রেখে বন্দুকের বাঁট দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ ও গোয়েন্দারা। Post Views: 337
করোনা সচেতনতার মাধ্যমে নববর্ষ পালন করলেন বিধায়ক।
নিজস্ব সংবাদদাতা,১৪ এপ্রিল:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।বাংলার নববর্ষের দিনে এমন কঠিন পরিস্থিতি মানুষের কাছে এই প্রথম।মঙ্গলবার বাংলা নববর্ষের দিনটা এই বছর একটু অন্যভাবে পালন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।এদিন কোন্নগরে বিধায়ক সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দিয়ে ও গানের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার প্রচার করে […]
উত্তপ্ত কেশপুর।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-দ্বিতীয় দফার ভোট শুরুর কিছুঘন্টা আগেই উত্তপ্ত কেশপুর। তৃনমূল বিজেপির সংঘর্ষে মৃত্যু তৃনমূল কর্মী। কেশপুর ব্লকের ৪ নং অঞ্চল গোলাড় এলাকার দাদপুর গ্রামের, হরিহর চক ৭৩ নং বুথের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী প্রাণ হারালেন। নাম-উত্তম দোলই। বয়স প্রায় ৪০-৪৫ (তৃণমূল কংগ্রেসের সম্পাদক)। নিজের বাড়িতে বসেই কাগজ পত্র রেডি করছিলেন পোলিং […]







