হাওড়া, ৫ জুলাই:- জাতীয় ক্যারাটে খেলোয়াড় ও ইউটিউবার এক নাবালিকা স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার বালিতে। রবিবার রাতে নিজের বাড়িতেই আত্মহত্যা করে পামেলা অধিকারী (১৪) নামের বালি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। মৃত ছাত্রীর মায়ের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। মেয়েকে তার দুই বন্ধু ব্ল্যাকমেল করত। তারাই তাকে হত্যা করেছে। বালি থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বালি থানার পুলিশ।
Related Articles
হোগলা বনে আগুন। পিছনে অন্তর্ঘাত ? সন্দেহ এলাকাবাসীর।
হাওড়া,৯ এপ্রিল:- হোগলা বনে আগুন লেগে আতঙ্ক ছড়াল বালির আনন্দনগর গ্রাম পঞ্চায়েত কমপ্লেক্স সংলগ্ন জলার মাঠে। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে হোগলা বনে আগুন লেগে যায়। তবে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। অনুমান, এর পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে। এই কাজে জমি মাফিয়ারাও যুক্ত থাকতে পারে অভিযোগ উঠেছে। লকডাউনের সময় বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী রয়েছে। […]
লকডাউনে ঝাড়গ্রাম জেলার বিনপুরের গ্রামের রাস্তায় ঘুরছে ময়ূর।
ঝাড়গ্রাম , ৭ সেপ্টেম্বর:- দেশজুড়ে লকডাউন শুরু হতেই রাজ্যের বনাঞ্চল লাগোয়া বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর দেখা পাওয়া যাচ্ছিল। এদিনের লকডাউনেও তেমনটি দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। রাজ্য সড়কে উঠে এল একটি পূর্ণবয়স্ক ময়ূর। সোমবার ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বিনপুর থানার নামোসোল গ্রাম সংলগ্ন একটি কালভাটের কাছে একটি পূর্ণ বয়স্ক ময়ূরকে ঘুরে বেড়াতে দেখা যায়। […]
স্পেনে ফুটবল ফিরলেও , ইতালিতে ফুটবলে অশনি সঙ্কেত !
স্পোর্টস ডেস্ক, ২০ মে:- করোনাকে হার মানিয়ে দীর্ঘ প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর বিশ্বে আবারও ফিরেছে ফুটবল। জার্মানির বুন্দেসলিগা দিয়ে বিশ্বে ফুটবলযজ্ঞ শুরু হয়েছে। জার্মানির পর বিশ্বের আরও দুই গুরুত্বপূর্ণ ফুটবল প্রধান দেশেও এবার ফুটবল ফিরবে বলে চলছিল চূড়ান্ত প্রস্তুতি। সেই মতো স্পেনে সোমবার থেকে ফুটবল অনুশীলনে নেমে পড়লেন ফুটবলাররা। সোমবার নিয়ম নেমে […]






