কলকাতা, ৫ জুলাই:- রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য গত পাঁচ দিনে আট হাজার আবেদন জমা পড়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে কলকাতা থেকেই প্রায় ছয় হাজার এবং বিভিন্ন জেলা থেকে দুই হাজারের সামান্য বেশি আবেদন জমা পড়েছে। এই জন্য মোট চারশো কোটি টাকা ঋণ নেওয়ার আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা যেন পড়াশোনার জন্য সহজ শর্তে এবং কম সুদে ঋণ নিতে পারেন সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ৩০ জুন এই কার্ডের সূচনা করেছিলেন। এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। বার্ষিক চার শতাংশ হারে সুদে পনেরো বছরে সেই টাকা পরিশোধ করা যাবে। এই জন্য রাজ্য সরকার ঋণের গ্যারান্টার থাকবে।
Related Articles
জামাইবাবুকে খুন করার অভিযোগ দুই শ্যালকের বিরুদ্ধে, চাঞ্চল্য মগরায়।
হুগলি, ৩১ মার্চ:- জামাইবাবুকে খুন করার অভিযোগ উঠল দুই শ্যালকের বিরুদ্ধে। সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের চুরি মহল্লায়। মৃতের নাম বিট্টু (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন রাতে স্ত্রী সোনালী মণ্ডল ও মা চন্দা বিবির সঙ্গে ঘরেই ছিলেন পেশায় যোগারে বিট্টু। অভিযোগ পাশেই শ্বশুরবাড়ি থেকে দুই শ্যালক […]
অবিলম্বে স্কুল খোলার দাবি , হাওড়ায় রাস্তা অবরোধ করে প্রতীকী ক্লাসরুম , ডেপুটেশন ডিআই-কে।
হাওড়া , ১৩ আগস্ট:- অবিলম্বে স্কুল খোলার দাবিতে এসএফআই এর বিক্ষোভ হলো হাওড়াতেও। শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ এসএফআই এর তরফ থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে হাওড়ার স্কুল শিক্ষা দফতরে ( শিক্ষা ভবন, হাওড়া ) আসার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল দেয়। এসএফআই কর্মীরা সেই ব্যারিকেড টপকে শিক্ষা ভবনের গেটের সামনে আসার চেষ্টা করলে […]
ভাষা দিবস স্মরণে চন্দননগর থেকে সাইকেলে ঢাকায়।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- ভাষা দিবস স্মরণে সাইকেল র্্যালি আয়োজিত হলো চন্দননগরে। বিগত ২ বছর ধরে ভাষা দিবস অনুষ্ঠানে বাংলাদেশের ঢাকায় পাড়ি দেন বাংলা ভাষাপ্রেমীরা। এবারেও তার অন্যথা হয়নি। সাইকেলে সওয়ার হয়েই এবারও তারা চললেন ঢাকায়। সেখানে আয়োজিত ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হবেন তারা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফের সাইকেল চড়েই ফিরবেন চন্দননগরে। […]








