হাওড়া,৪ জুলাই:- হাওড়ায় জোড়া পথ দুর্ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে। ওই ঘটনায় এক সাইকেল আরোহী প্রাণ হারান। আরেকটি দুর্ঘটনা ঘটে ডোমজুড়ের সলপে। ওই ঘটনায় আহত হন দুই বাইক আরোহী। এদিন হাওড়ার উদয়নারায়ণপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে এক সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনের চাকায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় উদয়নারায়নপুরের প্রতাপচক এলাকার বাসিন্দা অপূর্ব পাড়ুইয়ের (৫৮)। লরিটি আটক করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি এদিন আরও একটি দুর্ঘটনা ঘটেছে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সলপ পাকুড়িয়া ব্রিজের কাছে। দুটি বাইক ও একটি চার চাকা গাড়ির সংঘর্ষে আহত হন দুই বাইক আরোহী। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে সেখানে তারা দুজনেই চিকিৎসাহীন। বাইক দুটি ও চার চাকা গাড়িটি আটক করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ।
Related Articles
কৃষকদের দাবি মেনে স্লুইসগেট তৈরির উদ্যোগ আরামবাগ পৌরসভার।
আরামবাগ, ৯ ডিসেম্বর:- সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসল হুগলির আরামবাগ পৌরসভা। কৃষকদের দাবি মেনে স্লুইসগেট তৈরি করার উদ্যোগ নিল আরামবাগ পৌরসভা। যাতে করে মাঠের জমা জল দ্বারকেশ্বর নদীতে দ্রুত নামতে পারে। এদিন এইজন্য আরামবাগ পৌরসভা ও সেচ দপ্তরের আধিকারিকরা আরামবাগ পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় সার্ভে শুরু করলো। জানা গেছে আরামবাগ […]
থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অমানবিক ঘটনার সাক্ষী থাকলো চন্দননগর, ভাইরাল ভিডিও!
হুগলি, ১৮ জুন:- একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি ছেলেকে চার পাঁচ জন যুবক মিলে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছে। লাঠি দিয়েও মারা হচ্ছে ওই ছেলেটিকে। খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি চন্দননগরের বড়বাজারের। সেখানে একটি বেসরকারি নার্সিংহোমের উল্টো দিকের একটি চায়ের দোকানে শনিবার সকালে এক ব্যক্তি ১৫ টাকার চাপ বিস্কুট […]
ট্রেন যাত্রার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার অত্যাধুনিক মেশিন বসল হাওড়া স্টেশনে।
হাওড়া, ৭ জুন:- ট্রেনযাত্রার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার অত্যাধুনিক মেশিন বসল এবার হাওড়া স্টেশনে। সারা দেশ থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। এরই প্রথম ধাপে আনলক-১ লাগু হয়েছে। চালু হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। এই ট্রেনে যাত্রা করার জন্যে এই করোনা আবহে কয়েকটি নতুন নিয়ম চালু করেছে রেলমন্ত্রক। এই নতুন নিয়মে ট্রেন ছাড়ার […]








