সুদীপ দাস , ১ জুলাই:- ফেসবুকের পোষ্ট দেখে রেলওয়ে প্লাটফর্ম থেকে এক কিশোরীকে (প্রমানস্বাপেক্ষ তরুনীও হতে পারে) উদ্ধার করলো ডালসা (ডিস্ট্রিক্ট লিগাল সেল অথরিটি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলীর ব্যান্ডেল স্টেশনে। দিনকয়েক ধরে ওই স্টেশনে একটি মেয়েকে দেখা যচ্ছিলো। সম্প্রতি মেয়েটির ছবি সহ ফেসবুকে একটি পোষ্ট করেন জনৈক মহিলা। সেই পোষ্ট দেখেই মেয়েটিকে উদ্ধারে উদ্যোগী হয় ডালসা। বৃহস্পতিবার বিকেলে ডালসার সদস্যরা উপস্থিত হন ব্যান্ডেল স্টেশনে। খবর পেয়ে সেখানে পৌঁছয় হুগলী ইচ্ছে পূরণে প্রয়াস নামক একটি স্বেচ্ছােবী সংগঠনও। এরপর স্টেশন কর্তৃপক্ষ ও রেল পুলিশের সহযোগীতায় এদিন সন্ধ্যায় মেয়েটিকে চুঁচুড়া হাসপাতালে। হিন্দীভাষী মেয়েটির কথায় অস্পষ্টতা রয়েছে। তবে সে তাঁর নাম রিমঝিম বলে জানায়। পাশাপাশি সে জাঙ্গি নামক যে ঠিকানা জানিয়েছে গুগলে সেই নাম ঝাড়খন্ডে দেখাচ্ছে। এবিষয়ে ডালসার পক্ষে জোয়ালা মাহাতো বলেন আপাতত চিকিৎসার জন্য মেয়েটি চুঁচুড়া হাসপাতালে থাকবে। ডাক্তারি পরীক্ষা করে তাঁর বয়স ১৮-র নীচে হয় তাহলে তাঁকে হোমে পাঠিয়ে তাঁর ঠিকানা খোঁজা হবে। এবং সে যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
Related Articles
মনিশ খুনের ঘটনা আড়াল করতে তাকে প্রলোভন দেখান হচ্ছে – চন্দ্রমণি শুক্লা।
ব্যারাকপুর , ১১ ফেব্রুয়ারি:- গত বছরের ৪ ঠা অক্টোবর ভর সন্ধায় টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হতে হয়েছিল বিজেপির যুব নেতা মনিশ শুক্লাকে। সেই খুনের ঘটনার পর দীর্ঘ চার মাস সময় অতিক্রান্ত। অথচ তদন্তের গতিপ্রকৃতি কোন ভাবেই সঠিক পথে এগোচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে খড়দহের নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে […]
করোনায় ঘরছাড়া ধন-লক্ষ্মী , ফিরিয়ে আনতে লক্ষ্মী তৈরী গৃহ-লক্ষ্মীর !
সুদীপ দাস , ১৮ অক্টোবর:- রাত পোহালেই কোজাগরীর আরাধনায় মাতবে আপামর বাঙালী মূলতঃ ঘরে শান্তি ও যশের কামনায় ঘরে ঘরে লক্ষ্মী পুজো আয়োজিত হয়। কিন্তু যারা লক্ষ্মী প্রতিমা তৈরী করে ঘরে লক্ষ্মী ফেরাতেন সৈইসমস্ত মৃৎশিল্পীরা আজ বড় অসহায়। বিগত বছরের পর বছর ধরে হুগলীর ২নম্বর কাপাসডাঙ্গার পাল পরিবারগুলি মৃৎশিল্পের সাথে যুক্ত। তাঁদের নামেই এই এলাকার […]
শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজি কেবিনে আগুন , ব্যাপক চাঞ্চল্য।
শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারি:- রবিবার শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজি কেবিনে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন আচমকাই নেতাজি কেবিনে আগুন লেগে যায়। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এবং খবর দমকলকে। খবর পেয়ে তরীঘরী ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। এরপর দমকলের কর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই বিষয়ে […]







