সুদীপ দাস, ১ জুলাই:- ডক্টরস ডের দিন এক মহতী উদ্যোগ নিল চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতাল অজন্তা সেবা সদন। প্রসঙ্গত করোণা মহামারীর শুরু থেকেই এই হাসপাতাল এগিয়ে এসেছিল করোনা আক্রান্তদের চিকিৎসায়। তবে এবার মহতি উদ্যোগ নিলো সেই বেসরকারি হাসপাতাল। অজন্তা সেবা সদন এর উদ্যোগে চলতি মাসে সাতটি সাধারণ সজ্জা এবং তিনটি আইসিসি ইউ সজ্জা বিনামূল্যে সংরক্ষিত করা হলো দুঃস্থ মানুষদের জন্য। অজন্তা সেবা সদন এর পক্ষে কর্ণধার সঞ্জয় সিনহা জানান কোনরকম স্বাস্থ্য বীমা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। শুধুমাত্র প্রকৃত দুস্থ মানুষরাই এই সুযোগ গ্রহণ করতে পারবে। পাশাপাশি তিনি বলেন শুধুমাত্র ওষুধ কিনে দিলেই মিলবে পরিষেবা। এছাড়াও তাদের কাছে যে টেস্টের ব্যবস্থা আছে সেগুলো মিলবে বিনা পয়সায়।
Related Articles
দীর্ঘদিনের দাবী মেনে ভোটের কাজে ব্যবহৃত বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের।
কলকাতা, ৬ এপ্রিল:-বেসরকারি বাস মালিকদের দীর্ঘদিনের দাবি মেনে নির্বাচন কমিশন ভোটের কাজে ব্যবহৃত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।২০ শতাংশ হারে ভাড়া বাড়িয়ে সাধারণ বাসের ভাড়া দৈনিক ২৩০০ টাকা এবং মিনিবাসের দৈনিক ভাড়া ১৯০০ টাকা করার কথা কমিশনের তরফে জানানো হয়েছে।বাস মিনিবাস সংগঠনের মালিকেরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাসকর্মীদের খাওয়ার খরচ না বাড়ানোয় […]
শালবনীতে বিজেপির বড় ভাঙ্গন, নির্বাচিত পঞ্চায়েত সমিতি সদস্যা কাকলী সামন্ত যোগ দিলেন তৃনমূলে।
পশ্চিম মেদিনীপুর,৩০ ডিসেম্বর:- NRC ও CAA নিয়ে শালবনীতে তৃনমুল কংগ্রেসের মিছিলে বিজেপির পঞ্চায়েত সমিতি র সদস্যা কাকলি সামন্ত তৃনমুলে যোগ দিলেন। ২ নং থেকে নির্বাচিত শালবনী পঞ্চায়েত সমিতি র সভাপতি মিনু কোয়াড়ী ও এলাকার বিশিষ্ট তৃনমুল কর্মী কৌশিক হাজরা, রাজা ফৌজদার, চন্দন দত্তের নেতৃত্বে আজকের মিছিল হয়। কিন্তু মূল চমক ছিলো আজকে এই নির্বাচিত […]
পুজোর মুখে সুখবর সূরা প্রেমীদের জন্য কমছে বিলিতি মদের দাম।
কলকাতা, ২৬ আগস্ট:- কর কাঠামোয় পরিবর্তনের জন্য উৎসবের মরশুমের আগেই রাজ্যে কমতে চলেছে বিলিতি মদের দাম।আগামী সেপ্টেম্বর মাস থেকেই মদের নতুন দর কার্যকর হতে পারে বলে খবর আবগারি দপ্তর সূত্রে। দেশে তৈরি বিলিতি মদের দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে খবর। আবগারি দপ্তর সূত্রের খবর সংশোধিত কর কাঠামো অর্থ দপ্তরের অনুমোদনের জন্য […]








