হাওড়া, ১ জুলাই:- হাওড়া বালি নিমতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন হিসেবে চার জনকে আটক করলো। সকালে বালি ট্র্যাফিকগার্ডের পুলিশ নিমতলা এলাকা থেকে ড্রাইভারসহ ৪ জনকে আটক করেছে। প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে গাড়িটিতে লেকটাউন থেকে এদিন একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। তাদের গাড়িতে বিভিন্ন ধরনের স্টিকার লাগানো ছিল সেই স্টীকার দেখে সন্দেহ হওয়াতে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। সন্তোষজনক উত্তর না পেয়ে গাড়িটি আটক করে, ও আরোহীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
Related Articles
সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথ বাংলার মা দুর্গা।
কলকাতা, ২৪ জানুয়ারি:- এবারে সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথ আলো করবেন বাংলার মা দুর্গা। এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ হতে চলেছে বাংলার ট্যাবলো। যার থিম বাংলার দুর্গাপুজো। তবে এরাজ্য়ের মানুষও বঞ্চিত হবেন না। কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দুর্গাপুজোর থিম নিয়ে একটি জমকালো ট্যাবলো অংশ নেবে। মঙ্গলবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজের দেড় […]
শহিদ জওয়ান রাজেশকে শেষ শ্রদ্ধায় লকেট , অনুব্রত।
বীরভূম , ১৯ জুন:- শেষবিদায় জানাল তাঁর গ্রাম বীরভূমের মহম্মদবাজারের বেলঘরিয়া। ভোর থেকেই ভিড়। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে শ্রদ্ধা জানান লাদাখ সীমান্তে শহিদ জওয়ান রাজেশকে। সকালে পানাগড় সেনা বিমানঘাঁটি থেকে কফিনবন্দি তাঁর দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাড়ির লোকজন। ছেলের দেহের সামনে এসে স্তব্ধ হয়ে যান তাঁর মা। বিউগিলে লাস্ট পোস্টের মধ্যে বিদায় […]
তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশের, ডিউটি পরিসীমা কমাতে ভাবনা হাওড়া সিটি পুলিশের।
হাওড়া, ১৮ এপ্রিল:- তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের ডিউটি পরিসীমা কমাতে ভাবনা হাওড়া সিটি পুলিশের। প্রচন্ড গরম চলছে। যত বেলা বাড়ছে তাপপ্রবাহ তত পরিমাণ বাড়ছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষজন কম চলাচল করছে। শুধুমাত্র ট্রাফিক পুলিশদের দেখা যাচ্ছে তারা নিজের কাজ সঠিকভাবে করে চলেছেন। যতই গরম পড়ুক এবং তাপপ্রবাহ চলুক তারা […]








