হাওড়া, ৩০ জুন:- করোনার তৃতীয় ঢেউ আটকাতে সব পরিস্থিতির কথা মাথায় রেখে এবার হাওড়া সিটি পুলিশ এলাকায় থানাভিত্তিক সপ্তাহে একদিন করে বাজার বন্ধের সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রতিদিন দুটি করে হাওড়া সিটি পুলিশ থানা এলাকায় বন্ধ থাকবে সব বাজার। তবে ছাড় দেওয়া হয়েছে দুধ ও ওষুধের দোকানকে। বুধবার বিকেলে হাওড়া পুরসভার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন মন্ত্রী অরূপ রায় একথা জানান। অরূপ রায় জানান, রবিবার চ্যাটার্জি হাট এবং বেলুড়, সোমবার নিশ্চিন্দা, শিবপুর এবং সাঁকরাইল, মঙ্গলবার হাওড়া এবং সাঁতরাগাছি, বুধবার গোলাবাড়ি এবং জগাছা, বৃহস্পতিবার বালি, দাশনগর এবং ডোমজুড়, শুক্রবার মালিপাঁচঘড়া এবং বি.গার্ডেন, শনিবার ব্যাঁটরা এবং লিলুয়া থানা এলাকার সব বাজার বন্ধ থাকবে।
Related Articles
অর্ডার দিয়ে মাল চুরি। উদ্ধার চোরাই মাল। পুলিশ হেফাজতে দুই অভিযুক্ত।
হাওড়া , ২৯ সেপ্টেম্বর:- অর্ডার দিয়ে মাল চুরির ঘটনার তদন্তে নেমে চোরাই মাল সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে হাওড়ার লিলুয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কয়েক বস্তা লোহার পেরেক। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর , গত ২৫ সেপ্টেম্বর হাওড়ায় লিলুয়া থানার পুলিশ অভিযোগ পায় যে কিছু অপরিচিত ব্যক্তি অর্ডার দিয়ে বেশ কয়েক বস্তা লোহার পেরেক […]
বারুইপুর রেল স্টেশনে ট্রেনের মধ্যে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো
বারুইপুর , ১৭ অক্টোবর:- গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় ট্রেনে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। ব্যক্তির নাম চিরঞ্জিত তাতি। 30 বছর বয়স রান্নার কাজ করতো।। ঘটনাটি ঘটেছে বারুইপুর 4 নম্বর প্লাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল।সেই ট্রেনের ভেতরে গলায় দড়ি দেয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে স্টেশনের খবর দেয় তারপর সেখান থেকে জিআরপি […]
বিজেপির মহিলা যুব মোর্চার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা।
পশ্চিম মেদিনীপুর,১৫ ফেব্রুয়ারি:- বিজেপির মহিলা যুব মোর্চার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সীমার বাইরে যেতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে ।তৃণমূল সন্ত্রাস বিরুদ্ধে অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির মহিলা যুব মোর্চার।ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন মহিলা […]






