হুগলি, ২৯ জুন:- ছয় কোটি টাকা মূল্যের চন্দন কাঠ উদ্ধার। হুগলির ডানকুনির সাঁতরাপাড়া এলাকা থেকে। গোপনসূত্রে ডানকুনি থানার পুলিশ জানতে পারে বাইরে থেকে চন্দন কাঠ এনে এই এলাকার একটি গোডাউনে মজুদ করা হচ্ছে, সেইমতো পুলিশ সেখানে গিয়ে একটি মাল বোঝাই লরি আটক করে। যে লরিতে কয়েক হাজার কেজি চন্দন কাঠ রয়েছে, যার বাজার মূল্য আনুমানিক চার কোটি টাকা। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। বিপুল পরিমাণের এই চন্দন কাঠ কোথা থেকে এসেছে কিংবা এই এলাকা থেকে সেই কাঠ কোথায় পাঠানো হতো, তা পুলিশ তদন্ত শুরু করেছে।
Related Articles
পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়
শিলিগুড়ি, ৭ মার্চ:- একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে সরগরম কলকাতা। ঠিক তার উল্টো দিকে শিলিগুড়িতে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে মিছিলটি শুরু হয়। এবং শেষ হয় ভেনাস মোড়ে গিয়ে। মিছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় হাতে এলপিজি সিলিন্ডারের প্রতিকৃতি নিয়ে পা মেলান। এদিনের মিছিলে […]
এটিকে-মোহনবাগানের জার্সি থেকে সরানো হচ্ছে তিনটি স্টার
স্পোর্টস ডেস্ক , ৩ নভেম্বর:- এটিকে-মোহনবাগানের একটি বিজ্ঞাপন ঘিরে তৈরি হয় বিতর্ক। তবে এবার সেই বিতর্কে ইতি পড়তে চলেছে। কারণ মোহনবাগানের ইতিহাস এবং ঐতিহ্যের কথা মাথায় রেখে, ইতিমধ্যেই সম্প্রচারিত বিজ্ঞাপনটিকে নতুন আঙ্গিকে দেখানোর সিদ্ধান্ত নিল স্টার স্পোার্টস। মঙ্গলবার থেকে নতুন ভাবনা নিয়ে বিজ্ঞাপনটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। একই সঙ্গে এদিনের আলোচনায় সিদ্ধান্ত হয়, এটিকে-মোহনবাগানের জার্সি […]
ডোমজুড়ের নারনায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর।
হাওড়া ,২০ ডিসেম্বর:- হাওড়ায় ডোমজুড়ের নারনা এলাকায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর। ভাঙচুর গাড়িও। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামে রাতভর চলে ব্যাপক তল্লাশি। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের দিনই বিজেপি এবং তৃণমূল এর মধ্যে এই রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে হাওড়ায়। অভিযোগ, শনিবার রাতে […]






